সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য © সংগৃহীত
আওয়ামী সরকারের সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। রবিবার (২৯ নভেম্বর) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) আ ফ ম আনোয়ার হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বপন ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এদিকে ডিএমপি এক খুদে বার্তায় জানায়, নাশকতায় অর্থায়নের অভিযোগে স্বপন ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়েছে।
স্বপন ভট্টাচার্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসন থেকে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।