বিইউবিটি ডিনস কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ ও সিএসএআই অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি

২৯ নভেম্বর ২০২৬, ১০:৩০ PM
বিইউবিটি ডিনস কাপ ২০২৬

বিইউবিটি ডিনস কাপ ২০২৬ © জনসংযোগ

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) আয়োজিত বিইউবিটি ডিনস কাপ ২০২৬-এ ছেলেদের বিভাগে ডিপার্টমেন্ট অফ সিএসই এবং মেয়েদের বিভাগে ফ্যাকাল্টি অফ সিএসএআই অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চ্যাম্পিয়ন হয়েছে। বিইউবিটি স্পোর্টস ক্লাবের আয়োজনে ২৭ থেকে ২৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস কমপ্লেক্সে তিন দিনব্যাপী এই আন্তঃবিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ছেলেদের বিভাগে নয়টি বিভাগের দল অংশ নেয়। ফাইনালে ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিংকে ৩৭ রানে হারিয়ে শিরোপা জেতে সিএসই। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ রান সংগ্রাহক হন সিএসই-এর সিহাব। সেরা বোলার নির্বাচিত হন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের আবির।

মেয়েদের বিভাগে চারটি ফ্যাকাল্টির দল অংশ নেয়। ফাইনালে ফ্যাকাল্টি অফ ল-কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফ্যাকাল্টি অফ সিএসএআই অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এই দলের সামরিনা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সেরা ব্যাটার নির্বাচিত হন। সেরা বোলার হন নুসরাত।

ফাইনাল শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সরফরাজ হামিদ। এ সময় বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি, ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিইউবিটির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষকবৃন্দ, বিইউবিটি স্পোর্টস ক্লাবের উপদেষ্টা ও সদস্য, বিপুলসংখ্যক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন
  • ২৯ নভেম্বর ২০২৬
বিইউবিটি ডিনস কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ ও সিএসএআ…
  • ২৯ নভেম্বর ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার
  • ২৯ নভেম্বর ২০২৬
শিল্পকলা একাডেমির মহাপরিচালক হলেন লতিফুল ইসলাম শিবলী
  • ২৯ নভেম্বর ২০২৬
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের ভগ্নিপতি গ্রেপ্তার
  • ২৯ নভেম্বর ২০২৬
এআইইউবিতে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত
  • ২৯ নভেম্বর ২০২৬