চ্যাম্পিয়ন লিডিং ইউনিভার্সিটি ক্রিকেট টিম © সংগৃহীত
ইউনিভার্সিটি প্রিমিয়ার লীগ সিজন-২ চ্যাম্পিয়ন হয়েছে লিডিং ইউনিভার্সিটি ক্রিকেট টিম। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় টিমকে ৩৪ রানে পরাজিত করে দ্বিতীয়বারের মতো ইউপিএল জিতেছে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি ক্রিকেট টিম। এতে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে শাফি জামান।
মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেটের স্পোর্টস ক্লাব আয়োজিত ইউপিএল সিজন-২ ক্রিকেট টুর্নামেন্টে লিডিং ইউনিভার্সিটি ক্রিকেট টীম সেমিফাইনালে মেট্রোপলিটন ইউনিভার্সিটিকে পরাজিত করে ফাইনালে উঠে।
লিডিং ইউনিভার্সিটি ক্রিকেট টিমের এ বিজয়ে খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী এবং বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।