পেছাল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন

০২ আগস্ট ২০২৬, ০৭:২১ PM
পেছাল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন

পেছাল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন © সংগৃহীত

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানের সময় পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ৯ আগস্টের পরিবর্তে আগামী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে উদ্বোধন হতে পারে এই টুর্নামেন্টের।

রবিবার (২ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (শারীরিক শিক্ষা) ড. এম. এইচ. এম. ফজলে রাব্বী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ৯ আগস্টের পরিবর্তে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উদ্বোধনের চূড়ান্ত তারিখ এবং খেলার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ ছাড়া সংশ্লিষ্ট সব আঞ্চলিক পরিচালক, উপ-পরিচালক এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের এই বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। তবে আকস্মিক এই সূচি পরিবর্তনের সুনির্দিষ্ট কোনো কারণ নোটিশে উল্লেখ করা হয়নি।

চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬
ব্রোঞ্জ জিততে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৬৬
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬