নতুন কুঁড়ি স্পোর্টসের রেজিস্ট্রেশনের সময় বাড়ল

০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ PM
নতুন কুঁড়ি স্পোর্টস

নতুন কুঁড়ি স্পোর্টস © টিডিসি সম্পাদিত

নতুন কুঁড়ি স্পোর্টসের রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো হয়েছে। যেসব শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে পারেনি, তারা এখন ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবে। এ প্রতিযোগিতায় ১০ থেকে ১৪ বছর বয়সী ছাত্র-ছাত্রীরা অংশ নিতে পারবে।

অংশগ্রহণকারীর জন্মতারিখ ১ সেপ্টেম্বর ২০১২ থেকে ৩১ আগস্ট ২০১৬ এর মধ্যে হতে হবে।

আবেদনে লাগবে যেসব কাগজপত্র
আবেদনের ক্ষেত্রে কয়েকটি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। 
১. অনলাইন ভেরিফাইড জন্মনিবন্ধন সনদ।

২. শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র।

৩. ষষ্ঠ বা অষ্টম শ্রেণির ভর্তি/রেজিস্ট্রেশন কার্ড অথবা প্রাথমিক বিদ্যালয়ে (পঞ্চম শ্রেণি পর্যন্ত) অধ্যয়নরত শিক্ষার্থীদের ক্ষেত্রে পূর্ববর্তী বছরের বার্ষিক পরীক্ষার ফলাফলের সত্যায়িত কপি।

৪. স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক বর্তমান শ্রেণির সত্যায়িত টট লিস্টের কপি।

৫. সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

আরও দেখুন: পদ্মা সেতুর ঢালে বাস দুর্ঘটনা: ক্ষয়ক্ষতির পরিমাণ কত?

যেসব খেলায় অংশ নেওয়া যাবে
নতুন কুঁড়ি স্পোর্টসে বিভিন্ন ধরনের খেলায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে: ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, সাঁতার, ভলিবল, দাবা, মার্শাল আর্ট—কারাতে ও উশু, তাইকোয়ানডো, জুডো। একজন প্রতিযোগী সর্বোচ্চ দুটি খেলায় অংশ নিতে পারবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যারা রেজিস্ট্রেশন করতে পারেনি, তাদের সুযোগ দিতে সময়সীমা বাড়ানো হয়েছে। ফলে আগ্রহী যোগ্য শিক্ষার্থীরা ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত নতুন কুঁড়ি স্পোর্টসের জন্য রেজিস্ট্রেশন করতে পারবে।

বিস্তারিত জানতে আগ্রহী যোগ্য শিক্ষার্থীরা এখানে দেখুন। 

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬