নতুন কুঁড়ি নিয়ে সব কারিগরি স্কুল-কলেজকে জরুরি নির্দেশনা দিল অধিদপ্তর

০৯ জুলাই ২০২৬, ০৮:০৮ PM
কারিগরি শিক্ষা অধিদপ্তর

কারিগরি শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

‘নতুন কুঁড়ি স্পোর্টস নিয়ে দেশের সব সরকারি স্কুল ও কলেজকে জরুরি নির্দেশনা দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। বুধবার (৮ জুলাই) কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত করিমের সই করা এক অফিস আদেশ এসব তথ্য জানানো হয়।  

আদেশে বলা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ক্রীড়া উন্নয়নের লক্ষ্যে মাঠ পর্যায় থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭’ কর্মসূচির আওতায় ১০টি ইভেন্টের প্রতিযোগিতা আগামী সেপ্টেম্বর থেকে উপজেলা পর্যায়ে শুরু হবে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন কার্যক্রম ১ জুলাই শুরু হয়েছে, যা চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে দেশের সব সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে একটি করে রেজিস্ট্রেশন বুথ স্থাপন করতে হবে। পাশাপাশি প্রতিটি শ্রেণির শিক্ষার্থীদের নিবন্ধনের দায়িত্বে একজন শিক্ষককে মনোনীত করতে হবে।

এ ছাড়া নির্ধারিত ছক অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের নাম, পদবি, মোবাইল নম্বর, মোট শিক্ষার্থীর সংখ্যা এবং নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা উল্লেখ করে ফরম পূরণ করে আগামী ৪ আগস্টের মধ্যে কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বরযাত্রীর গাড়ি থেকে ‘অপহৃত’ নববধূ, দিলেন ভিডিও বার্তা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এনটিআরসিএর মাধ্যমেই শিক্ষক নিয়োগ, বহাল আগের নিয়ম
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মশা নিধনে লাখ লাখ টাকা খরচ, তবু বাড়ছে উপদ্রব
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
কমনওয়েলথ স্কলারশিপে বিনামূল্যে পড়ুন যুক্তরাজ্যে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেল হওয়ায় বেতন খুব বেশি বাড়বে, বিষয়টা সে রকম নয়: তথ্য …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্য…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬