শিক্ষা মন্ত্রণালয় © সৌজন্যে প্রাপ্ত
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নভেম্বর-২০২৬ মসের বেতন বিল সাবমিট করতে গিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। বিষয়টি খুব সহজেই সমাধানের পথ বাতলে দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মাউশির একটি সূত্র জানিয়েছে, নভেম্বর মাসের বেতন বিল সাবমিট করতে গিয়ে অনেকেই জটিলতায় পড়েছেন। এটি সমাধানে গুগল ক্রম ব্রাউজার থেকে বিল সাবমিট করতে হবে।
সূত্রের তথ্য বলছে, গুগল ক্রম ব্রাউজারে সাবমিট অপশন ক্লিক করার পর যে ইন্টারফেস আসবে সেখানে অ্যাডভান্স (Advanced) এ ক্লিক করতে হবে। এরপর প্রসিড টু (proceed to) এ ক্লিক করতে করতে হবে। তাহলে পরবর্তী ধাপে যাওয়া যাবে বা বিল সাবমিট হয়ে যাবে।
জানা গেছে, আগামীকাল শুক্রবার স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতন বিল সাবমিটের কার্যক্রম শেষ হবে। ফলে দ্রুত বিল সাবমিটের অনুরোধ জানিয়েছে মাউশি।
উল্লেখ্য, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠানপ্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।