নতুন কুঁড়ি স্পোর্টস ফুটবল

বালক বিভাগে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

২৭ জুলাই ২০২৬, ০৬:৫২ PM
বালিকা বিভাগে শিরোপা ঘরে তুলেছে রংপুর

বালিকা বিভাগে শিরোপা ঘরে তুলেছে রংপুর © সংগৃহীত

নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে ফুটবল ইভেন্টের বালক বিভাগে চ্যাম্পিয়ন সিলেট অঞ্চল। বালিকা বিভাগে শিরোপা ঘরে তুলেছে রংপুর অঞ্চল। সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। আরমান খান জিসানের একমাত্র গোলে ময়মনসিংহকে হারিয়ে বালক বিভাগের শিরোপা জেতে সিলেট। আর বালিকা বিভাগে রাজশাহীকে ৪-০ গোলে হারিয়ে সেরা রংপুর। 

বালক বিভাগের ফাইনালে শুরু থেকে হাড্ডাহাড্ডি লড়াই হয়। দু’দল বেশকটি আক্রমণ শাণায়। তৃতীয় মিনিটে বক্সের ভেতরে গোলের সুযোগ তৈরি করে ময়মনসিংহ। তবে সিলেটের রক্ষণদূর্গ ভেদ করতে পারেনি তারা। এক মিনিট পর সিলেটের প্রতি আক্রমণ ঠেকায় ময়মনসিংহ। ষষ্ঠ মিনিটে লিডের কাছে চলে গিয়েছিল সিলেট। তবে বা দিকে ঝাঁপিয়ে পড়ে বলটি আটকান ময়মনসিংহের গোলরক্ষক। তবে প্রথমার্ধে কোনো দলই গোলের খাতা খুলতে পারেনি।

দ্বিতীয়ার্ধে মাঝ মাঠ নিয়ন্ত্রণ নেয় সিলেট। ৫৮তম মিনিটে ডি বক্সের অনেক দূর থেকে দূরপাল্লার শট নেন আরাফাত রাফি। সেই শট সামান্যর জন্য গোলবারের উপর দিয়ে চলে যায়। এক মিনিট পর ম্যাচের শেষ মুহূর্তে ডেডলক ভাঙেন সিলেটের আরমান খান জিসান। মাঝমাঠ থেকে দূরপাল্লার শটে গোল করেন তিনি। এই গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। 

অন্যদিকে বালিকা বিভাগের ফাইনালে ম্যাচের অষ্টম মিনিটে লিড নেয় রংপুর। ডি-বক্সের ভেতরে জটলায় বল ক্লিয়ার করতে চেয়েছিলেন ময়মনসিংহের গোলরক্ষক মোসাম্মৎ মিষ্টি। তার নেয়া জোড়ালো শট স্মৃতি কিসকোর গায়ে লেগে জালে জড়ায়। দুই মিনিট পর কর্নার থেকে পাওয়া বলে হেড করে ব্যবধান বাড়ান কিসকো। বিরতির আগে ব্যবধান ৩-০ করে রংপুর। 

এবার গোল করেন তন্বী। বাম দিক থেকে কিসকোর বাড়ানো ক্রস থেকে প্রতিপক্ষের ডিফেন্ডারে পা ছুয়ে বল পান তন্বী। সেখান থেকে সহজেই বল জালে জড়ান রংপুরের ফুটবলার। ৫২তম মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন সুমাইয়া। এতে বড় জয় দিয়েই বালিকা বিভাগের শিরোপা জেতে রংপুর।

প্রসঙ্গত, রাজধানীর আর্মি স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানে হাজির হয়ে খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের আরও এক এমপি আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আরও ৯০ দিন ডাকসুর দায়িত্বে সাদিক কায়েম-ফরহাদরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মোবাইলের কিস্তি দিতে না পারায় যুবককে তুলে নিয়ে রক্ত নেওয়ার …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বেনাপোলে ভারতীয় ইলিশ, যশোরের বাজারে ‘মিয়ানমারের’ নামে বিক্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9