প্রাইমারির প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিয়ে বড় সুখবর দিল মন্ত্রণালয়

০৮ জুলাই ২০২৬, ১০:৩৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি এবং সহকারী শিক্ষকের শূন্য পদগুলোতে নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার (৮ জুলাই) মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে প্রকাশিত এক জরুরি সরকারি পরিপত্রের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালককে এই নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত ওই পরিপত্রে জানানো হয়, দেশের প্রাথমিক শিক্ষার প্রশাসনিক ও পাঠদান কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির প্রক্রিয়া এবং সহকারী শিক্ষকের শূন্য পদসমূহে নতুন নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম জরুরি ভিত্তিতে সম্পন্ন করতে হবে।

মন্ত্রণালয়ের এই নির্দেশনা জারির পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দ্রুততম সময়ের মধ্যে বিভাগ ও জেলাভিত্তিক শূন্য পদের তালিকা চূড়ান্ত করে পদোন্নতি ও নতুন নিয়োগের পরবর্তী আনুষ্ঠানিকতা শুরু করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬