প্রাথমিকের বৃত্তি পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন রুটিন দেখুন এখানে

২৯ নভেম্বর ২০২৬, ০৭:২৯ PM , আপডেট: ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

প্রাথমিকের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হবে।

রবিবার (২৯ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সময়সূচি অনুযায়ী আগামী ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিটি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ থাকবে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬-এর নতুন সময়সূচি
১. ২৮ ডিসেম্বর, শনিবার: বাংলা।

২. ২৯ ডিসেম্বর, রবিবার: ইংরেজি।

৩. ৩০ ডিসেম্বর, সোমবার: প্রাথমিক গণিত।

৪. ৩১ ডিসেম্বর, মঙ্গলবার: বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান।

অনুষ্ঠিত হলো রূহ ইন্টারন্যাশনাল স্কুলের ৪র্থ হিফয কনভোকেশন
  • ২৯ নভেম্বর ২০২৬
ডালেও মিশছে ভেজাল! কেনার আগে ও পরে যেভাবে চিনবেন
  • ২৯ নভেম্বর ২০২৬
প্রাথমিকের বৃত্তি পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন রুটিন দেখুন…
  • ২৯ নভেম্বর ২০২৬
মার্কেট-দোকানপাট খোলা রাখার সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত
  • ২৯ নভেম্বর ২০২৬
৬ দিনের ব্যবধানে সাতক্ষীরা আদালত চত্বরে দ্বিতীয়বার বিস্ফোরণ
  • ২৯ নভেম্বর ২০২৬
১০৪ কলেজের অধ্যক্ষকে শোকজ, তালিকা দেখুন এখানে
  • ২৯ নভেম্বর ২০২৬