১০ম গ্রেডসহ তিন দাবি প্রাথমিক শিক্ষকদের

২২ নভেম্বর ২০২৬, ০১:৫৯ PM , আপডেট: ২২ নভেম্বর ২০২৬, ০২:০০ PM
প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদ।

প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদ। © সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন উন্নীত করাসহ তিন দফা দাবি জানিয়েছে প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদ। একইসঙ্গে আগামী বছরের ১ জানুয়ারির মধ্যে এসব দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ চেয়েছে সংগঠনটি।

রবিবার (২২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন সংগঠনটির সভাপতি মু. মাহবুবর রহমান ও সাধারণ সম্পাদক বিজয় কর্মকার।

সংগঠনটির তিন দফা দাবির মধ্যে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বর্তমান ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে বেতন উন্নীত করা, চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসন এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ১০ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থসচিবের সভাপতিত্বে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের উপস্থিতিতে শিক্ষকনেতাদের সঙ্গে একটি আলোচনা অনুষ্ঠিত হয়। ওই আলোচনার পরিপ্রেক্ষিতে তিন দফা দাবি নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। তবে এক বছর পেরিয়ে গেলেও দাবিগুলোর কোনোটিই বাস্তবায়িত হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন ভার্চ্যুয়াল সভা ও সেমিনারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জীবনমান ও সামাজিক মর্যাদা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছিলেন। বিএনপির ১৮০ দিনের কর্মপরিকল্পনায়ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের অর্থনৈতিক সুবিধা ও সামাজিক মর্যাদা বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদের দাবি, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার্থীদের বিনা মূল্যে পোশাক, জুতা ও ব্যাগ দেওয়া, মিড ডে মিল চালু এবং ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্যাব’-সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এসব কার্যক্রম চলমান থাকলেও সহকারী শিক্ষকদের মর্যাদা ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বছরের ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার সময়ের মধ্যে শিক্ষকদের দীর্ঘদিনের ১০ম গ্রেডসহ তিন দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

ডাকসু ভিপির বাড়িতে আগুন, শনাক্ত ৩ জনের পরিচয় জানা গেল
  • ২২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পেয়েছে এনসিপি, অংশ নিচ্ছেন ৪ জন
  • ২২ নভেম্বর ২০২৬
ফেলে দেওয়া কাপড়ে নারীদের স্বপ্ন বুনছেন বরিশালের ৫ শিক্ষার্থী
  • ২২ নভেম্বর ২০২৬
চাহিদা না থাকা বিভাগ চালু ও শিক্ষার্থীদের কর্মসংস্থান উপযোগ…
  • ২২ নভেম্বর ২০২৬
১০ম গ্রেডসহ তিন দাবি প্রাথমিক শিক্ষকদের
  • ২২ নভেম্বর ২০২৬
ঢাবি ভিসি-প্রো ভিসিকে শিক্ষামন্ত্রী— ‘কথা বলার আগে হুঁশ করে…
  • ২২ নভেম্বর ২০২৬