প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পেয়েছে এনসিপি, অংশ নিচ্ছেন ৪ জন

২২ নভেম্বর ২০২৬, ০২:০৭ PM
এনসিপি

এনসিপি © সৌজন্যে প্রাপ্ত

এনসিপিকে দিয়েই রাজনৈতিক দলগুলোর সাথে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্যের লক্ষ্যে বিভিন্ন দলের সঙ্গে সোমবার থেকে পৃথক মতবিনিময় বা সংলাপ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর দপ্তর ও এনসিপির সূত্র জানায়, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর মাধ্যমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংলাপের আমন্ত্রণ জানানো হয়। আজ রবিবার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলামটরে এনসিপির কার্যালয়ে সভা ডাকা হয়েছে। সেই সভায় সিদ্ধান্ত হবে প্রধানমন্ত্রীর সংলাপে কয়জন অংশ নেবেন। প্রাথমিকভাবে জানা গেছে, ৪ জনের কথা জানা গেছে।

এনসিপির বক্তব্য, যুক্তরাজ্য সফরে থাকা নাহিদ ইসলাম আজ রোববার বিকেলে দেশে ফিরবেন। নাহিদ ইসলাম দেশে ফেরার পর প্রতিনিধিদলের অন্য সদস্যদের নাম তাঁর সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানোর পর এই সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। পরদিন ১৯ নভেম্বর জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোট ১১-দলীয় ঐক্য জরুরি বৈঠক করে প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে আনুষ্ঠানিক সাধুবাদ জানায়।

যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর, সোমবার এনসিপির একটি প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাৎ করবে। আমরা এই আমন্ত্রণকে ইতিবাচকভাবে দেখছি। 

ইসি কমিটির একজন সদস্য জানায়, বৈঠকে তারা জুলাই গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক ঐক্যে ফাটল ধরার কারণ, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিএনপির কিছু নেতাকর্মী কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজনকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবি তুলবে।

সদস্যসচিব আখতার হোসেন বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশে একটি স্বাভাবিক জোট বিদ্যমান রয়েছে। নতুন করে ঐক্যের প্রয়োজন হওয়ার অর্থ হলো পূর্ববর্তী ঐক্যে কোথাও ফাটল তৈরি হয়েছে, যার কারণ অনুসন্ধান করা জরুরি। 

মেডিকেল ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশের সময় জানালেন স্বাস্থ্য শিক…
  • ২২ নভেম্বর ২০২৬
চট্টগ্রাম বোর্ডে ৮ম শ্রেণির রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত
  • ২২ নভেম্বর ২০২৬
বাড়ির নির্মাণাধীন ফটকের ছাদ ধসে চাপা পড়ে প্রাণ গেল শ্রমিকের
  • ২২ নভেম্বর ২০২৬
প্রতিষ্ঠার ৪৮ বছরেও কাটেনি ইবির আবাসন সংকট, আবাসিকতার বাইরে…
  • ২২ নভেম্বর ২০২৬
ডাকসু ভিপির বাড়িতে আগুন, শনাক্ত ৩ জনের পরিচয় জানা গেল
  • ২২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পেয়েছে এনসিপি, অংশ নিচ্ছেন ৪ জন
  • ২২ নভেম্বর ২০২৬