‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ নিয়ে নির্দেশনা দিল মাউশি

২৮ জুলাই ২০২৬, ০৭:৪৮ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৬, ০৭:৫১ PM
মাউশি

মাউশি © সংগৃহীত

আগামী ৯ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’। প্রধানমন্ত্রী তারেক রহমান ওইদিন চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করবেন।

মঙ্গলবার (২৮ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে জানানো হয়, প্রতিযোগিতাটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে মাউশির নির্ধারিত নীতিমালার আলোকে রেজিস্ট্রেশন ফরম পূরণপূর্বক সব প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের অগ্রায়ণপত্রসহ গঠিত ফুটবল টিম গঠন করে আগামী ৭ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট জমা দিতে বলা হয়েছে।

প্রতিযোগিতার ফরম ও কাগজপত্রের ধাপভিত্তিক প্রক্রিয়াকরণ বিষয়ে বলা হয়েছে, উপজেলা পর্যায়ে বিজয়ী দলের সব কাগজপত্র জেলা পর্যায়ে, জেলা পর্যায়ের বিজয়ী দলের কাগজপত্র অঞ্চল পর্যায়ে এবং অঞ্চল পর্যায়ের বিজয়ী দলের যাবতীয় কাগজপত্র জাতীয় পর্যায়ে পাঠাতে হবে।

দেখুন নির্দেশনা

বাস চাপায় ময়মনসিংহ নটরডেম কলেজছাত্রের মৃত্যু, মহাসড়ক অবরোধ
  • ০২ নভেম্বর ২০২৬
শিক্ষকদের মূল্যায়ন হবে পিরামিড কাঠামোর ডিজিটাল সফটওয়্যারে
  • ০২ নভেম্বর ২০২৬
শুধু অ্যাটেনডেন্সের জন্যই ক্লাসে আসেন মাভাবিপ্রবির ৭১ শতাংশ…
  • ০২ নভেম্বর ২০২৬
‘আগেই ভালো ছিলাম’ পক্ষের মানুষদের জন্য কিছু কথা
  • ০২ নভেম্বর ২০২৬
কেন শুধু দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা, জ…
  • ০২ নভেম্বর ২০২৬
৪৪তম বিসিএস: প্রবেশপত্র টেম্পারিং করে নিষেধাজ্ঞার মুখে প্রা…
  • ০২ নভেম্বর ২০২৬