এআইইউবিতে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত

২৯ নভেম্বর ২০২৬, ০৯:৫১ PM
দিনব্যাপী জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত

দিনব্যাপী জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত © জনসংযোগ

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) উদ্যোগে দিনব্যাপী জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ জব ফেয়ারে দেশের ১৩০টির বেশি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেয়।

জব ফেয়ারের উদ্বোধন করেন এআইইউবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুল ইসলাম। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ব্যাংকিং ও আর্থিক সেবা, তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যার, শিক্ষা ও এডটেক, কনসালটিং, নির্মাণ ও আবাসন, এফএমসিজি, উৎপাদন, ফার্মাসিউটিক্যাল, টেলিযোগাযোগ, ই-কমার্স, স্বাস্থ্যসেবা, গণমাধ্যম, লজিস্টিকস, টেক্সটাইল ও তৈরি পোশাকসহ মোট ২৯টি খাতের প্রতিষ্ঠান।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেড, আমারা কোম্পানিজ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, এসিআই পিএলসি, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, আরএফএল গ্রুপ, আব্দুল মোনেম লিমিটেড, কোয়ালিটি গ্রুপ, ইস্ট কোস্ট গ্রুপ, আখতার ইমাম অ্যান্ড অ্যাসোসিয়েটস, এপেক্স ফুটওয়্যার লিমিটেড, ব্র্যাক, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সজীব গ্রুপ, বিকাশ লিমিটেড, নগদ লিমিটেড, ক্রাউন সিমেন্ট পিএলসি, আইপিডিসি ফাইন্যান্স পিএলসি, নেসলে বাংলাদেশ পিএলসি, পপুলার ফার্মাসিউটিক্যালস, রেনেটা পিএলসি, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড, দ্য ওয়েস্টিন ঢাকা, ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড, উলকাসেমি প্রাইভেট লিমিটেড, বেঙ্গল এয়ারলিফট লিমিটেড এবং মালয়েশিয়ান এয়ারলাইন্স বেরহাদসহ দেশি-বিদেশি স্বনামধন্য প্রতিষ্ঠান। এ ছাড়া এআইইউবির সাবেক শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানও এ মেলায় অংশ নেয়।

দিনব্যাপী এ আয়োজনে চাকরিপ্রত্যাশীরা অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পান। প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা আগ্রহী চাকরিপ্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) গ্রহণ করেন। এর মাধ্যমে শিক্ষার্থীদের চাকরির সুযোগ, ক্যারিয়ার পরিকল্পনা এবং নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে পেশাগত যোগাযোগ তৈরির সুযোগ সৃষ্টি হয়।

জব ফেয়ারে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর স্টল পরিদর্শন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুল ইসলাম। এ সময় তিনি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন এবং এ আয়োজনে অংশগ্রহণের জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন এআইইউবির ব্যবসায় প্রশাসন অনুষদের উপদেষ্টা ও ডিন-ইন-চার্জ অধ্যাপক ড. আনোয়ার হোসেন, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, অফিস অব প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাইয়ের পরিচালক মো. জাভেদ তারিক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিপুলসংখ্যক বর্তমান ও সাবেক শিক্ষার্থী জব ফেয়ারে অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ জোরদার এবং স্নাতকদের পেশাগত জীবনে প্রবেশের পথ সুগম করাই এ ধরনের জব ফেয়ারের অন্যতম উদ্দেশ্য।

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের ভগ্নিপতি গ্রেপ্তার
  • ২৯ নভেম্বর ২০২৬
এআইইউবিতে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত
  • ২৯ নভেম্বর ২০২৬
বাস-মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল দুই প্রকল্পকর্মীর
  • ২৯ নভেম্বর ২০২৬
মেলা দেখতে গিয়ে বাড়ি ফেরা হলো না দুই বন্ধু ও ছোট ভাইয়ের
  • ২৯ নভেম্বর ২০২৬
প্রথম রাষ্ট্রপতি, চার প্রধানমন্ত্রী, দুই গভর্নর— ২৩ বছরই স্…
  • ২৯ নভেম্বর ২০২৬
প্রশাসন ক্যাডারে গেজেটপ্রাপ্ত চুয়েটের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা…
  • ২৯ নভেম্বর ২০২৬