৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এসইউবির বার্ষিক গবেষণা প্রদর্শনী ‘SUB REX 2026’

২৯ নভেম্বর ২০২৬, ০১:১৪ PM
এসইউবিতে ‘SUB REX 2026’ ৩ ডিসেম্বর

এসইউবিতে ‘SUB REX 2026’ ৩ ডিসেম্বর © সংগৃহীত

গবেষণা, উদ্ভাবন ও জ্ঞানচর্চার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে অবদান রাখার প্রত্যয়ে বার্ষিক গবেষণাপ্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)। ‘SUB Annual Research Exposition 2026 (SUB REX 2026)’ শীর্ষক এ আয়োজন আগামী ৩ ডিসেম্বর বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সাউথ পুবাচল ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড পাবলিকেশন বিভাগের উদ্যোগে আয়োজিত এ গবেষণাপ্রদর্শনীর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘Empowering Society Through Diverse Research’। এর মূল লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের গবেষণাভিত্তিক কার্যক্রমকে উৎসাহিত করা, বিভিন্ন বিষয়ে পরিচালিত গবেষণা ও উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরা এবং জ্ঞান সৃষ্টি ও বিনিময়ের জন্য কার্যকর একাডেমিক পরিবেশ গড়ে তোলা।

বিশ্ববিদ্যালয়ের গবেষণাকার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে গত ১ আগস্ট আনুষ্ঠানিকভাবে এসইউবির রিসার্চ অ্যান্ড পাবলিকেশন বিভাগ চালু করা হয়। এ বিভাগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে গবেষণার চর্চা সম্প্রসারণ, গবেষণার মানোন্নয়ন এবং গবেষণালব্ধ জ্ঞান ও প্রকাশনার সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। SUB REX 2026 এ বিভাগের অধীনে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

উচ্চশিক্ষায় গবেষণার গুরুত্ব বিবেচনায় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ পাঠদানের পাশাপাশি গবেষণা, উদ্ভাবন ও জ্ঞানভিত্তিক কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে গবেষণার প্রতি আগ্রহ বাড়ানো, নতুন ধারণার বিকাশ এবং গবেষণালব্ধ জ্ঞান সমাজের কল্যাণে কাজে লাগানোর সুযোগ তৈরি হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

দিনব্যাপী এ আয়োজন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষণামূলক উদ্যোগ, একাডেমিক অনুসন্ধান ও উদ্ভাবনী চিন্তাধারা তুলে ধরা হবে। পাশাপাশি গবেষণার বিভিন্ন দিক নিয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিশ্বাস, মানসম্মত উচ্চশিক্ষার অন্যতম ভিত্তি গবেষণা। SUB REX 2026-এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে গবেষণার সংস্কৃতি আরও বিকশিত হবে এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার এগিয়ে যাবে।

প্রতিদিন সকালে ডিম খাচ্ছেন, বড় বিপদ ডেকে আনছেন না তো 
  • ২৯ নভেম্বর ২০২৬
অধ্যক্ষের বদলির দাবিতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ
  • ২৯ নভেম্বর ২০২৬
৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এসইউবির বার্ষিক গবেষণা প্রদর্শনী ‘S…
  • ২৯ নভেম্বর ২০২৬
উড়োজাহাজ অবতরণের আগমুহূর্তে ৫.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল বিম…
  • ২৯ নভেম্বর ২০২৬
শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা, …
  • ২৯ নভেম্বর ২০২৬
উপজেলা ও থানা নেতাকর্মীদের জরুরি নির্দেশনা জামায়াতের
  • ২৯ নভেম্বর ২০২৬