পরকীয়া সন্দেহে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী 

২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৯ PM , আপডেট: ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১০ PM
স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগে পুলিশ হেফাজতে স্ত্রী

স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগে পুলিশ হেফাজতে স্ত্রী © সংগৃহীত

কিশোরগঞ্জে পরকীয়ার সন্দেহে স্বামীর পুরুষাঙ্গ বটি দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। রবিবার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মোরগমহল এলাকায় এ ঘটনা ঘটে। আহত মিলন মিয়া (৬০) একই এলাকার মেহর আলী (হাসু ফকির) এর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আহত মিলন মিয়া (৬০) ওই এলাকার মেহর আলী হাসু ফকিরের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত তার স্ত্রী তাসলিমা (৪০)।

পুলিশ জানায়, স্বামীর পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে শনিবার রাতভর তাদের মধ্যে ঝগড়া হয়। এর জেরে রবিবার ভোরে ঘুমন্ত অবস্থায় তাসলিমা বটি দিয়ে তার স্বামীর পুরুষাঙ্গে আঘাত করেন।পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্ত স্ত্রী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূইয়া  জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রশাসন ক্যাডারে গেজেটপ্রাপ্ত চুয়েটের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা…
  • ২৯ নভেম্বর ২০২৬
পরকীয়া সন্দেহে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী 
  • ২৯ নভেম্বর ২০২৬
সীমান্ত থেকে ভারতীয় নাগরিক আটক 
  • ২৯ নভেম্বর ২০২৬
রাতে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি, বিয়ের এক মাসের মাথায় লাশ হ…
  • ২৯ নভেম্বর ২০২৬
ভারতীয় দলে ফেরার আশায় সূর্যকুমার
  • ২৯ নভেম্বর ২০২৬
কারিগরি শিক্ষকদের বদলির আবেদন নিয়ে অনিশ্চয়তা
  • ২৯ নভেম্বর ২০২৬