সীমান্ত থেকে ভারতীয় নাগরিক আটক 

২৯ নভেম্বর ২০২৬, ০৯:০০ PM
ভারতীয় নাগরিক আটক

ভারতীয় নাগরিক আটক © টিডিসি ছবি

নওগাঁর পোরশা সীমান্ত থেকে মতিলাল (৩৫) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। রবিবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার নিতপুর দিয়ারা পাড়া সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। সন্ধ্যায় নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন৷ 

আটককৃত মতিলাল (৩৫) ভারতের মালদা জেলার হাবিবপুর থানার কাঠালবানপুর গ্রামের নাইকি মুর্মুর ছেলে। 

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, সকালে নিতপুর বিওপির টহলদল নিয়মিত টহলের অংশ হিসেবে টহল দিচ্ছিলো। এমন সময় আমাদের কাছে সংবাদ আসে একজন ভারতীয় নাগরিক বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে। খবর পেয়ে টহল দল নিতপুর সীমান্ত এলাকার দিয়ারাপাড়া সীমান্ত পিলার-২৩০/১৬ আর থেকে ২০০ গজ বাংলাদেশের ভিতরে হতে ওই ব্যক্তিকে আটক করে। 

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ওই ব্যক্তি মানব পাচারকারী বলে স্বীকার করেছে। সে মানব পাচারের উদ্দেশ্যে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সীমান্ত এলাকায় অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে।

পরকীয়া সন্দেহে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী 
  • ২৯ নভেম্বর ২০২৬
সীমান্ত থেকে ভারতীয় নাগরিক আটক 
  • ২৯ নভেম্বর ২০২৬
রাতে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি, বিয়ের এক মাসের মাথায় লাশ হ…
  • ২৯ নভেম্বর ২০২৬
ভারতীয় দলে ফেরার আশায় সূর্যকুমার
  • ২৯ নভেম্বর ২০২৬
কারিগরি শিক্ষকদের বদলির আবেদন নিয়ে অনিশ্চয়তা
  • ২৯ নভেম্বর ২০২৬
যাচ্ছিলেন কলেজে, ভাইয়ের বাইক থেকে ছিটকে বাড়ি ফিরলেন নিথর দে…
  • ২৯ নভেম্বর ২০২৬