বড় ভাইকে হারালেন শিক্ষামন্ত্রী

২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৭ AM
মারা গেছেন শিক্ষামন্ত্রীর বড় ভাই এটিএম রেজাউল হক

মারা গেছেন শিক্ষামন্ত্রীর বড় ভাই এটিএম রেজাউল হক © টিডিসি ফটো

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বড় ভাই এটিএম রেজাউল হক রতন মারা গেছেন। আজ রবিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

জানা গেছে, কিডনিজনিত সমস্যা নিয়ে গত ৭ নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন। তিনি আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই কন্যাসন্তান রেখে গেছেন।

বড় ভাইয়ের মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন শিক্ষামন্ত্রী। রবিবার বাদ আছর চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুরে নিজ পৈতৃক কবরস্থানে তাকে দাফন করা হবে।

চবি ছাত্রশক্তির সভাপতি ইসমাইল, সম্পাদক ওমর
  • ২৯ নভেম্বর ২০২৬
৫ লাখ নাগরিকের মধ্যে বিতরণ হবে ১০২ কোটি টাকা, পাবেন যারা
  • ২৯ নভেম্বর ২০২৬
বড় ভাইকে হারালেন শিক্ষামন্ত্রী
  • ২৯ নভেম্বর ২০২৬
টানা পতনের পর আবারও কেন বাড়ছে সোনার দাম
  • ২৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে মধ্যরাতে…
  • ২৯ নভেম্বর ২০২৬
আ.লীগ নেতাকে ছাড়াতে ডিবিকে অবরুদ্ধ করল বিএনপি নেতারা, বিলু…
  • ২৯ নভেম্বর ২০২৬