বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই নতুন বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩০ PM , আপডেট: ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ PM
বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের সব পাঠ্যবই তুলে দেওয়ার পরিকল্পনা

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের সব পাঠ্যবই তুলে দেওয়ার পরিকল্পনা © সংগৃহীত ও সম্পাদিত

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের সব পাঠ্যবই তুলে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে চতুর্থ শ্রেণিতে খেলাধুলা ও বাংলাদেশ সংস্কৃতি এবং ষষ্ঠ শ্রেণিতে ‘আনন্দময় শিক্ষা’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ নামে নতুন বই চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট বিদ্যালয় প্রাঙ্গণে ‘প্রকৃতির পাঠশালা’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সরকার চতুর্থ শ্রেণিতে খেলাধুলা ও বাংলাদেশ সংস্কৃতি এবং ষষ্ঠ শ্রেণিতে “আনন্দময় শিক্ষা” ও “আমার কারিগরি শিক্ষা” বই চালু করছে। এবার শিক্ষার্থীরা ফল প্রকাশের সাথেই নতুন পাঠ্যবই পাবে।’

তিনি আরও বলেন, আগামী বছর থেকে শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও দুপুরের খাবার (মিড-ডে মিল) দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক শিক্ষার উন্নয়নে দেশের জরাজীর্ণ বিদ্যালয় ভবনগুলো সংস্কার করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহী করে তুলতে ‘প্রকৃতির পাঠশালা’র মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শেখার প্রতি আগ্রহী করে তুলতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলাদলের কেন্দ্রীয় সহসভাপতি নাজমুন নাহার বেবি, চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীনা আক্তারসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী কচুয়া পৌরসভায় ‘ব্রেস্ট ফিডিং ও কিডস কর্নার’, কচুয়া উপজেলার ‘পরিদর্শন কক্ষ’ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে ‘অফিসার্স ক্লাব ইনডোর স্টেডিয়াম’ উদ্বোধন করেন।

শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে জেলায়
  • ২৭ নভেম্বর ২০২৬
ইন্টেরিম সরকার গণভোটের পর নির্বাচনের দাবি না শোনায় দেশ অনিশ…
  • ২৭ নভেম্বর ২০২৬
সয়াবিন তেলের দাম আরও বেশি হওয়ার কথা ছিল, জোর করে আটকে রাখা …
  • ২৭ নভেম্বর ২০২৬
আইজিপি-স্বরাষ্ট্র সচিবসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ
  • ২৭ নভেম্বর ২০২৬
বিমান না পাঠালে কিভাবে আসবেন হাসিনা, বললেন কার্যক্রম নিষিদ্…
  • ২৭ নভেম্বর ২০২৬
ঐক্যের নামে চাঁদাবাজি নয়, প্রধানমন্ত্রীর আহ্বানে যা বললেন ন…
  • ২৭ নভেম্বর ২০২৬