চরফ্যাশনে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষককে শোকজ © সংগৃহীত
ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার মুজিবনগর এলাকায় নির্ধারিত সময়ে বিদ্যালয়ে উপস্থিত না থাকায় দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান লিখিতভাবে ওই দুই শিক্ষককে শোকজ করেন।
নোটিশে উল্লেখ করা হয়, গণকর্মচারী শৃঙ্খলা (সময়মতো উপস্থিতি) অধ্যাদেশ, ১৯৮২-এর ৬ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না থাকা দণ্ডনীয় অপরাধ। এ ঘটনায় সংশ্লিষ্ট দুই শিক্ষককে নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
শোকজপ্রাপ্ত শিক্ষকরা হলেন, ১৮৭ নম্বর ধলাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম ও মো. এনামুল এহসান।
চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, নির্ধারিত সময়ে বিদ্যালয়ে তাঁদের উপস্থিতি নিশ্চিত না হওয়ায় বিধি অনুযায়ী কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।