দুর্ঘটনার কবলে জামায়াত এমপির গাড়ি

২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৪ PM
অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন

অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন © সংগৃহীত

ময়মনসিংহ থেকে ঢাকায় যাওয়ার পথে গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ফুলবাড়িয়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জয়না বাজার এলাকায় সৌখিন পরিবহনের একটি বাস তার প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও সংসদ সদস্য ও তার ব্যক্তিগত সহকারী আবু সাইদ অক্ষত আছেন।

সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আবু সাইদ জানিয়েছেন, ঢাকা-ময়মনসিংহ সাংবাদিক সমিতির সম্মেলনে যোগ দিতে তারা ময়মনসিংহ থেকে ঢাকায় যাচ্ছিলেন। পথে জয়না বাজার এলাকায় সৌখিন পরিবহনের একটি বাস তাদের প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। তবে আল্লাহর রহমতে সংসদ সদস্য সুস্থ আছেন। পরে তার নির্দেশে গাড়িটি পুলিশ ছেড়ে দেয়।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সৌখিন ও রফরফ পরিবহনের দুটি বাসের মধ্যে আগে যাওয়ার প্রতিযোগিতা চলছিল। এ সময় সৌখিন পরিবহনের বাসটি সংসদ সদস্যের প্রাইভেটকারে ধাক্কা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক করে। পরে অন্য একটি যাত্রীবাহী বাসে করে সংসদ সদস্য ঢাকার উদ্দেশে রওনা হন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানিয়েছেন, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই শ্রীপুর থানা-পুলিশ বিষয়টি সমাধান করেছে। 

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের নির্বাচিত সংসদ সদস্য। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন।

ট্যাগ: জামায়াত
১২ লাখ কর্মী নেবে অস্ট্রেলিয়া, বাংলাদেশিদের জন্য সুখবর  
  • ২৪ নভেম্বর ২০২৬
১০ বছরের বেশি সময় ধরে বেহাল অবস্থা রাস্তার, দুর্ভোগে হাজারো…
  • ২৪ নভেম্বর ২০২৬
২২ হাজার বনাম ১৫ হাজার ৮০০ টাকা, গার্মেন্টস শ্রমিকদের মজুরি…
  • ২৪ নভেম্বর ২০২৬
দুর্ঘটনার কবলে জামায়াত এমপির গাড়ি
  • ২৪ নভেম্বর ২০২৬
সীমান্তে বৈঠক ও সহিংসতার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী
  • ২৪ নভেম্বর ২০২৬
চরফ্যাশনে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষককে শোকজ
  • ২৪ নভেম্বর ২০২৬