ডিজিটাল ইনভেস্টিগেশন ফেলোশিপ পেলেন সাংবাদিক তুহি

২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ PM
সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

সাংবাদিক তৌহিদুর রহমান তুহি © সংগৃহীত

মিডিয়া রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)-এর  ‘ডিজিটাল ইনভেস্টিগেশন ফেলোশিপ’-এর জন্য নির্বাচিত হয়েছেন তরুণ সংবাদকর্মী তৌহিদুর রহমান তুহি। তিনি বর্তমানে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।

এমআরডিআই-এর এই ডিজিটাল ইনভেস্টিগেশন ফেলোশিপ প্রোগ্রাম ‘স্ট্র্যাটেজিক টুগেদারনেস ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট (এসটিআইডি)’ প্রকল্পের আওতায় পরিচালিত হচ্ছে, যেখানে অংশীদার হিসেবে রয়েছে ‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)’। প্রোগ্রামটি ব্যবস্থাপনার দায়িত্বে আছে জিএফএ কনসাল্টিং গ্রুপ এবং সহায়তা দিচ্ছে সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন।

দেশের সাংবাদিকতা অঙ্গনে ডিজিটাল অনুসন্ধান ও তথ্য যাচাইকরণে (ফ্যাক্ট-চেকিং) নতুন মাত্রা যোগ করার লক্ষ্যে আয়োজিত এই তিন মাসব্যাপী ফেলোশিপে অর্ধশতাধিক সাংবাদিক আবেদন করেন। তাদের মধ্য থেকে চূড়ান্তভাবে সুযোগ পেয়েছেন ছয়জন সাংবাদিক।

তৌহিদুর রহমান তুহি মূলত জনস্বাস্থ্য, পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন নিয়ে টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে প্রতিবেদন করে থাকেন। এর আগে তিনি চ্যানেল 24, কলকাতার টিভি৯ বাংলা, দ্য ডেইলি ক্যাম্পাস এবং ভারতের মুম্বাইভিত্তিক ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান বুম লাইভে (BOOM Live) দীর্ঘদিন কাজ করেছেন।


দীর্ঘ সময় ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত তৌহিদুর রহমান তুহি তাঁর কাজের মাধ্যমে বিশেষ পরিচিতি অর্জন করেছেন। সম্প্রতি 
Harvard University থেকে ‘লিডারস প্রোগ্রাম’ এবং Oxford University ও UNESCO যৌথভাবে আয়োজনে Freedom of Expression and Safety of Journalists কোর্স সম্পন্ন করেছেন। এর আগে তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ ও আন্তর্জাতিক সম্মেলন-ওয়ার্কশপে অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। গত জুলাইয়ে নেপালে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে আন্তর্জাতিক মিডিয়া ডেলিগেট হিসেবে অংশ নেন তুহি।

প্রযুক্তিনির্ভর আধুনিক ও অনুসন্ধানী সাংবাদিকতায় এই ফেলোশিপ তার পেশাগত দক্ষতাকে আরও শাণিত করবে এবং দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেছেন তৌহিদুর রহমান তুহি।

ডিজিটাল ইনভেস্টিগেশন ফেলোশিপ পেলেন সাংবাদিক তুহি
  • ২৮ নভেম্বর ২০২৬
ছবি দিয়ে রাজনৈতিক পরিচয় নির্ধারণের চেষ্টা অনৈতিক: জবিশিস সভ…
  • ২৮ নভেম্বর ২০২৬
রাজধানীতে পুলিশের গাড়ি ও বাসে আগুন
  • ২৮ নভেম্বর ২০২৬
১৫ নম্বর জার্সি তুলে রাখবে বিসিবি, মুশফিকের নামে হচ্ছে গ্যা…
  • ২৮ নভেম্বর ২০২৬
শীতকালে একদিন গোসল না করলে মিলবে যে উপকার 
  • ২৮ নভেম্বর ২০২৬
আবারও আওয়ামী-আমলের মতো ট্যাগিংয়ের রাজনীতির প্রত্যাবর্তন ঘট…
  • ২৮ নভেম্বর ২০২৬