নতুন করে বদলি নীতিমালা তৈরির ইঙ্গিত মন্ত্রী-সচিবের, পূর্বের আবেদনের কী হবে

২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩১ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা নতুন করে তৈরির ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। আজ শনিবার এবং গত বৃহস্পতিবার দুটি পৃথক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী-সিনিয়র সচিব এমন ইঙ্গিত দিয়েছেন। ফলে প্রশ্ন উঠেছে পূর্বে নেওয়া আবেদনের কী হবে তা নিয়ে।

সংশ্লিষ্টরা বলছেন, বদলি নীতিমালা নতুন করে তৈরি করা হলে নতুন করে আবেদন নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। যদিও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) দাবি, নীতিমালা পরিবর্তন হলেও নতুন করে আবেদন নেওয়ার প্রয়োজন হবে না। শুধুমাত্র সফটওয়্যার আপডেট করলেই নতুন যুক্ত হওয়া বিষয়গুলোর সমাধান করা সম্ভব হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘নীতিমালা পরিবর্তন হলেও আবেদন বাতিল করার সুযোগ নেই। যারা আবেদন করেছেন, তাদের সকল তথ্যই সফটওয়্যারে রয়েছে। ফলে যে বিষয়গুলো নীতিমালায় যুক্ত করা হচ্ছে, সেগুলো সফটওয়্যারে আপডেট দিলেই বিদ্যমান আবেদন অনুযায়ীই ফল প্রকাশ করা সম্ভব হবে।’

এর আগে আজ শনিবার রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মেলন ২০২৬’-এ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক বলেন, ‘বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা করতে যাচ্ছি আমরা। তারপরও আপনারা রাস্তায় নেমেছেন? আমরা আপ্রাণ চেষ্টা করি সততা দিয়ে, দক্ষতা দিয়ে। ইতিমধ্যে আমরা ৯ মাস কাজ করেছি, আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই।’

একই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘এনটিআরসির শিক্ষকদের বদলির কথা কখনো তাদের কেতাবে লেখা ছিল না। আমরাই এটা করতে যাচ্ছি, আমরাই করব। সেটা করার জন্যই কাজ করছি। এনটিআরসিতে শিক্ষক নিয়োগ আমরাই করছি, আমরাই করব।’

ইউরোপের কোন দেশে কেমন চাকরির সুযোগ, যেসব বিষয় জানতে হবে
  • ২৮ নভেম্বর ২০২৬
৩০ প্রশ্নের ভিত্তিতে উপবৃত্তি পাবে ২৬ লাখ ছাত্র
  • ২৮ নভেম্বর ২০২৬
নতুন করে বদলি নীতিমালা তৈরির ইঙ্গিত মন্ত্রী-সচিবের, পূর্বের…
  • ২৮ নভেম্বর ২০২৬
রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ফা…
  • ২৮ নভেম্বর ২০২৬
কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ১৭ বছরের ফয়সালের
  • ২৮ নভেম্বর ২০২৬
এক বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হচ্ছে ডায়ালাইসিস সেবা
  • ২৮ নভেম্বর ২০২৬