৩০ প্রশ্নের ভিত্তিতে উপবৃত্তি পাবে ২৬ লাখ ছাত্র

২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪২ PM
উপবৃত্তির আওতায় আসছে ২৬ লাখ ছাত্র

উপবৃত্তির আওতায় আসছে ২৬ লাখ ছাত্র © টিডিসি সম্পাদিত

দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রায় ২৬ লাখ ছাত্রকে উপবৃত্তির আওতায় আনছে সরকার। পরিবারের আর্থসামাজিক অবস্থা যাচাইয়ে ৩০টি প্রশ্নের ভিত্তিতে নির্ধারিত ওয়েইটেজ ও কাট-অফ মার্কস পদ্ধতিতে উপকারভোগী নির্বাচন করা হবে। অন্যদিকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত সব ছাত্রীকে সর্বজনীনভাবে উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্তির কার্যক্রম শুরু হয়েছে। দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা এ কর্মসূচির আওতায় আবেদন করতে পারবে। অনলাইনে তথ্য অন্তর্ভুক্তির কার্যক্রম চলবে আগামী ১২ ডিসেম্বর রাত ১০টা পর্যন্ত। 

জানা গেছে, বিএনপির নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী ‘সমন্বিত উপবৃত্তি কর্মসূচি’ (হারমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রাম) -এর পরিধি সম্প্রসারণের মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। সরকারের এ কর্মসূচি বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৯৮ কোটি ৬৮ লাখ টাকা। 

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে কর্মসূচির আওতায় উপকারভোগী ছিলেন ৬৫ লাখ ২৫ হাজার শিক্ষার্থী; যার মধ্যে ছাত্রী ৩৯ লাখ ১৬ হাজার এবং ছাত্র ২৬ লাখ ৯ হাজার জন। চতুর্থ সংশোধনীতে ২০২৬-২৭ অর্থবছরে ছাত্রী ৭৩ লাখ ২২ হাজার এবং ছাত্র ২৬ লাখ ১২ হাজার জনসহ মোট ৯৯ লাখ ৩৪ হাজার শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার প্রাক্কলন করা হয়েছে

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন কাঠামোয় সব ছাত্রী উপবৃত্তি ও টিউশন ফি’র আওতায় এলেও প্রক্সি-মিনস টেস্ট (পিএমটি) পদ্ধতি অনুসরণ করা হবে। তবে দারিদ্র্য যাচাইয়ে ছাত্রীরা বাদ পড়বেন না; তথ্যভান্ডার ও গবেষণার জন্য এ তথ্য নেওয়া হবে। তবে ছাত্রদের উপবৃত্তি দেওয়া হবে দারিদ্র্য ও মেধার ভিত্তিতে। অসচ্ছল পরিবারের ছেলেদের ক্ষেত্রে হাউসহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে-২০২২ অনুযায়ী ৩০টি প্রশ্নের ভিত্তিতে ওয়েইটেজ ও কাট-অফ মার্কসে নির্বাচন বহাল থাকবে। 

আবেদন ফরমে অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা ও পেশা, পরিবারের বার্ষিক আয়-ব্যয়, জমির পরিমাণ, বসতঘরের ধরন এবং টয়লেটের বিবরণ দিতে হবে। পরিবারের বাড়িতে থাকা বৈদ্যুতিক ও ইলেকট্রনিকস সামগ্রীর তথ্য দিতে হবে। এছাড়া পরিবারের কোনো সদস্য বীর মুক্তিযোদ্ধা বা জুলাইযোদ্ধা কি না, সে তথ্য জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি পরিবার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধা পায় কি না, তা উল্লেখ করতে হবে।

বিশেষ অগ্রাধিকার ও শতভাগ উপবৃত্তি পাবেন প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, বীর মুক্তিযোদ্ধার সন্তান, প্রাক্তন ছিটমহলবাসী এবং জুলাই যোদ্ধা শিক্ষার্থীরা।  

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে ঢাকা-খুলনা মহাসড়কে গাছ কে…
  • ২৮ নভেম্বর ২০২৬
ভিডিও ধারণের সময় হামলার শিকার এক সাংবাদিক, হামলাকারী তিনজনে…
  • ২৮ নভেম্বর ২০২৬
মুশফিকের অবসরের ঘোষণা দিলেন তামিম, নেপথ্যে কী?
  • ২৮ নভেম্বর ২০২৬
ইউরোপের কোন দেশে চাকরির সুযোগ বেশি, যেসব বিষয় জানতে হবে
  • ২৮ নভেম্বর ২০২৬
৩০ প্রশ্নের ভিত্তিতে উপবৃত্তি পাবে ২৬ লাখ ছাত্র
  • ২৮ নভেম্বর ২০২৬
নতুন করে বদলি নীতিমালা তৈরির ইঙ্গিত মন্ত্রী-সচিবের, পূর্বের…
  • ২৮ নভেম্বর ২০২৬