একযোগে পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৩ PM
পুলিশের লোগো

পুলিশের লোগো © সংগৃহীত

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। সম্প্রতি পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রজ্ঞাপন অনুযায়ী, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিককে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। গাজীপুরের আরেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেনকে বদলি করা হয়েছে মাগুরায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার নূরে আলমকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে এসআরবিতে পদায়ন করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. হাফিজুর রহমানকে খাগড়াছড়ি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে। একই সঙ্গে তাকে লালমনিরহাটে বদলির আগের আদেশ বাতিল করা হয়েছে।

ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরীকে ট্যুরিস্ট পুলিশে পদায়ন করা হয়েছে। নরসিংদীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীনকে গাজীপুরে এবং সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. সাকিব হোসাইনকে নরসিংদীর সদর সার্কেলে বদলি করা হয়েছে।

এছাড়া এসআরবির সহকারী পুলিশ সুপার হাসান মুহাম্মদ মুকতারিমকে এপিবিএনে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে হবে। অন্যথায় ৩০ নভেম্বর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

২০ লাখ টাকার ঋণ না পেয়ে ‘দালালে ভরা হাইব্রিড বিএনপি’ বলে ছা…
  • ২৮ নভেম্বর ২০২৬
একযোগে পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
  • ২৮ নভেম্বর ২০২৬
শরীরে ৮টি গুলি, ডান পায়েও আঘাত—চিকিৎসার ১০ দিন পর লোকালয়ে ফ…
  • ২৮ নভেম্বর ২০২৬
আবারও ব্যর্থ সাব্বির, নতুন করে প্রশ্নের মুখে ভবিষ্যৎ
  • ২৮ নভেম্বর ২০২৬
জামায়াত থেকে বহিষ্কৃত সেই চিকিৎসককে এবার ‘সরকারি চাকরিবিধি …
  • ২৮ নভেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির ফল প্রকাশে আরেক জটিলতার কথা জানালেন শিক্ষাম…
  • ২৮ নভেম্বর ২০২৬