নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে মধ্যরাতে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৭ AM
ঢাকা কলেজ ছাত্রদলের মধ্যরাতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি।

ঢাকা কলেজ ছাত্রদলের মধ্যরাতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি। © সংগৃহীত

সারদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা কলেজ ছাত্রদল। রবিবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি বের করা হয়।

ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য মিল্লাদ হোসেনের নেতৃত্বে মিছিলটি কলেজের সামনে থেকে শুরু হয়ে সায়েন্সল্যাব মোড় প্রদক্ষিণ করে আবার কলেজের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতা-কর্মীরা।

অবস্থান কর্মসূচিতে মিল্লাদ হোসেন বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় তাঁরা রাজপথে সচেতন ও সোচ্চার রয়েছেন।

তিনি আরও বলেন, শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা কলেজ ছাত্রদল সব সময় দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির মাধ্যমে নেতা-কর্মীরা দেশবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানান। একই সঙ্গে ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

এ সময় ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান মামুন, মাজেদুর রহমান, রোকন মাহমুদ, শামীম শেখ, জিয়াউর রহমান খন্দকার ও শোয়েব আহমেদ সজীবসহ অর্ধশতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

টানা পতনের পর আবারও কেন বাড়ছে সোনার দাম
  • ২৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে মধ্যরাতে…
  • ২৯ নভেম্বর ২০২৬
আ.লীগ নেতাকে ছাড়াতে ডিবিকে অবরুদ্ধ করল বিএনপি নেতারা, বিলু…
  • ২৯ নভেম্বর ২০২৬
আর্জেন্টাইন ক্লাবকে হারিয়ে শিরোপা জিতল ব্রাজিলের দল
  • ২৯ নভেম্বর ২০২৬
লম্বা ছুটিতে যাচ্ছে মেরিটাইম ইউনিভার্সিটি
  • ২৯ নভেম্বর ২০২৬
টানা ৩ দিন দাম বাড়ার পর দেশের বাজারে আজ কত টাকায় বিক্রি হচ্…
  • ২৯ নভেম্বর ২০২৬