লম্বা ছুটিতে যাচ্ছে মেরিটাইম ইউনিভার্সিটি

২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ AM
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি।

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি। © সংগৃহীত

শীতকালীন অবকাশ উপলক্ষে টানা আট দিনের ছুটিতে যাচ্ছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি। আগামী ১৮ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ২৬ ডিসেম্বর থেকে আবারও নিয়মিত কার্যক্রম শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রোগ্রামের প্রকাশিত একাডেমিক ক্যালেন্ডার থেকে এ তথ্য জানা গেছে।

ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৮ ডিসেম্বর (শুক্রবার) থেকে ২৫ ডিসেম্বর (শুক্রবার) পর্যন্ত শীতকালীন অবকাশ নির্ধারণ করা হয়েছে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। পরদিন ২৬ ডিসেম্বর (শনিবার) থেকে যথারীতি একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষেও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে।

বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম সেমিস্টারের জন্য প্রকাশিত একাডেমিক ক্যালেন্ডারে শীতকালীন অবকাশের এ সময়সূচি রাখা হয়েছে। ফলে সংশ্লিষ্ট সেমিস্টারের শিক্ষার্থীরা টানা আট দিন একাডেমিক কার্যক্রমের বাইরে অবকাশ কাটানোর সুযোগ পাবেন।

উল্লেখ্য, ২০২৬ সালের ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ৩০ এপ্রিল পর্যন্ত ছয় মাসের জন্য এ একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করা হয়েছে।

আ.লীগ নেতাকে ছাড়াতে ডিবিকে অবরুদ্ধ করল বিএনপি নেতারা, বিলু…
  • ২৯ নভেম্বর ২০২৬
আর্জেন্টাইন ক্লাবকে হারিয়ে শিরোপা জিতল ব্রাজিলের দল
  • ২৯ নভেম্বর ২০২৬
লম্বা ছুটিতে যাচ্ছে মেরিটাইম ইউনিভার্সিটি
  • ২৯ নভেম্বর ২০২৬
টানা ৩ দিন দাম বাড়ার পর দেশের বাজারে আজ কত টাকায় বিক্রি হচ্…
  • ২৯ নভেম্বর ২০২৬
ইসির সঙ্গে ১৮ দলের সংলাপ আজ, যাচ্ছে না জামায়াত
  • ২৯ নভেম্বর ২০২৬
টিকটকে প্রেম, যশোরে এসে যুবককে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী
  • ২৯ নভেম্বর ২০২৬