শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত
শিক্ষকদের চাকরি ও বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রাজপথে আন্দোলনে নামতে হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষকদের রাজপথে আসতে হবে না, আপনাদের দায়িত্ব আমরা নিয়েছি। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলন ২০২৬-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, একটি অনুষ্ঠানে শিক্ষক কর্মচারী অনুষ্ঠানে যে, চাকরি চাকরির জন্য শিক্ষকদেরকে রাজপথে আসতে হবে না। আমরা বলছি আমরা শিক্ষকদের দায়িত্ব নিয়েছি। আমরা আপনাদের চাকরি চাই, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে তা আদায় করব এবং প্রতিটি দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করব। তিনি বলেন, কিন্তু আপনারা সরকারি শিক্ষক, এমপিওভুক্ত শিক্ষক ক্লাস বাদ দিয়ে আপনারা দাবি আদায়ের জন্য রাজপথে আসবেন না।
অধ্যক্ষদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, আজকে অধ্যক্ষ সম্মেলনে এসে আপনাদের কাছে আহ্বান জানাব, প্রতিষ্ঠানে ফিরে গিয়ে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে আপনাদের ভাবতে হবে, আপনারা আগামী দিনে আপনাদের ইনস্টিটিউশনকে কীভাবে গড়ে তুলবেন।
তিনি আরও বলেন, আমরা শহীদ জিয়াকে পেয়েছিলাম, অকালে হারিয়েছিলাম। আমরা বেগম জিয়াকে পেয়েছিলাম, তিনি এ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আজ কঠিন দিন বিদায় নিয়েছেন। আজকে আমরা যে নতুন দেশে শেষ প্রাণ আমরা পেয়েছি, জনাব তারেক রহমানকে আল্লাহ সুস্থ রাখুক এবং শিক্ষক সমাজকে সেই যোগ্যতা দান করুক।