সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের সৎ মা গ্রেপ্তার

২৯ নভেম্বর ২০২৬, ১১:২০ PM
সাবেক শিক্ষামন্ত্রী নওফেল ও তার সৎ মা

সাবেক শিক্ষামন্ত্রী নওফেল ও তার সৎ মা © টিডিসি সম্পাদিত ছবি

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সৎ মা হাসিনা মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় নওফেলের বোনজামাই ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. সেলিমকেও গ্রেপ্তার করা হয়।

হাসিনা মহিউদ্দিন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সহধর্মিণী। তিনি সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের সৎ মা। নওফেলের জন্মদাতা মায়ের নাম শাহেদা মহিউদ্দিন।

তবে হাসিনা মহিউদ্দিনের গ্রেপ্তারের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, ডা. সেলিমকে গ্রেপ্তারের সময় একই ভবনে উপস্থিত ছিলেন হাসিনা মহিউদ্দিন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান ড. সেলিমের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। পুলিশ বর্তমানে অভিযান পরিচালনা করছে।

কোন মামলায় ড. সেলিমকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি।

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের সৎ মা গ্রেপ্তার
  • ২৯ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে ভুল, ৫ কর্মকর্তার বিরুদ্…
  • ২৯ নভেম্বর ২০২৬
আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন
  • ২৯ নভেম্বর ২০২৬
বিইউবিটি ডিনস কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ ও সিএসএআ…
  • ২৯ নভেম্বর ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার
  • ২৯ নভেম্বর ২০২৬
শিল্পকলা একাডেমির মহাপরিচালক হলেন লতিফুল ইসলাম শিবলী
  • ২৯ নভেম্বর ২০২৬