বিপর্যয় কাটিয়ে সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ‘বিশেষ বার্তা’ মিরাজের

০৬ আগস্ট ২০২৬, ০৪:০৭ PM
মেহেদী হাসান মিরাজ

মেহেদী হাসান মিরাজ © সংগৃহীত

দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে বাংলাদেশ দল। মূল সিরিজ শুরুর আগে আজ প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে টাইগাররা।

প্রথমে ব্যাট করে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ২৬৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে দিনের খেলা শেষ হওয়ার আগেই ২ উইকেট হারিয়ে ৫১ রান তুলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। ফলে ২১২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে স্বাগতিকরা।

দিনের সেরা পারফরম্যান্স করা মিরাজ সেঞ্চুরি পূর্ণ করে অপরাজিত থাকেন। খেলা শেষে নিজের ইনিংস ও দলের পারফরম্যান্স নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন এই অলরাউন্ডার।

মিরাজ বলেন, ‘প্রথম দিকে একটু চ্যালেঞ্জিং ছিল। আমি শুধু চেষ্টা করেছি মেরিট অনুযায়ী খেলার জন্য। ওদের বোলাররা খুব ভালো জায়গায় বোলিং করেছে। আমার জন্য একটু কঠিন ছিল, যেহেতু এই প্রথম এই কন্ডিশনে খেলছি। আমি এডজাস্ট করে নিতে চেষ্টা করেছি। জুটি গড়ার চেষ্টা করেছি। প্রথম দিকে রানের জন্য খেলিনি। চেষ্টা করেছি কীভাবে উইকেটে এডাপ্ট করা যায়। পরে যখন সুযোগ পেয়েছি, রান করা সহজ হয়েছে। এভাবেই চিন্তা করেছি।’

এই অলরাউন্ডার যোগ করেন, ‘অবশ্যই যেহেতু আমাদের সামনে টেস্ট ম্যাচ আছে, এটা (সেঞ্চুরি) আমাকে কনফিডেন্স দেবে। আমি যে মাইন্ড সেট-আপে ছিলাম, এটা যদি অব্যাহত রাখতে পারি, আমার জন্য ভালো হবে। দলের জন্যও ভালো হবে।’

চরিত্রহীন-লম্পট-টাউট-বাটপাররা ক্ষমতার লোভে এনসিপিতে জড়ো হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬
করপোরেট সেলস বিভাগে ১০০ এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
গাজীপুরে পুলিশ ফাঁড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা
  • ১৫ অক্টোবর ২০২৬
পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ পেল যে সাত শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৫ অক্টোবর ২০২৬
পিএইচডি ডিগ্রি অর্জন করলেন পিনাকী ভট্টাচার্য
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো স্মৃতি থেকে নতুন স্বপ্ন, শিরোপার লক্ষ্যে মোসাদ্দেক
  • ১৫ অক্টোবর ২০২৬