ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিরাজ-তামিম-মাশরাফিরা

২৮ মে ২০২৬, ১০:৩৭ AM
তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ ও মাশরাফি বিন মুর্তজা

তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ ও মাশরাফি বিন মুর্তজা © সংগৃহীত

সারাদেশে আজ (২৮ মে) পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা না থাকায় পরিবারের সঙ্গে এখন সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। আর সেখানেই ঈদ পালন করছেন।

এদিকে ঈদ উপলক্ষ্যে শুভেচ্ছাও জানাতে ভুলেননি ক্রিকেটাররা। মেহেদী হাসান মিরাজ তার ফেসবুকে লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ মুবারক। মহান রাব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ মাফ করে দিন, আমাদের কুরবানী কবুল করে নিন। আমিন।’

বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা আপনার এবং আপনার পরিবারের সকলের জন্য। ঈদের সময় বাসায় এবং ভ্রমণের পথে সবাই নিরাপদে থাকবেন ও সুস্থ থাকবেন, এই কামনা রইলো। ঈদ মোবারক!’

সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা লিখেছেন, ‘সকল দূরত্ব মুছে যাক, ত্যাগের আনন্দে প্রতিটি হৃদয় এক হোক। ঈদ মোবারক...।’

তাওহীদ হৃদয় লিখেছেন, ‘কোরবানির ত্যাগ আর উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে। আপনজনদের সাথে কাটুক এই পবিত্র দিনটি। সবাইকে ঈদ-উল-আজহা’র শুভেচ্ছা। ঈদ মোবারক!’

বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬