লঙ্কা প্রিমিয়ার লিগের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার

২৩ মে ২০২৬, ০৭:১১ PM
বাংলাদেশ ক্রিকেট দল

বাংলাদেশ ক্রিকেট দল © সংগৃহীত

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) আবারও ফিরছে ড্রাফট পদ্ধতি। আগের দুই আসরে নিলামের মাধ্যমে দল গঠন করা হলেও এবার ড্রাফটের মাধ্যমেই ক্রিকেটার বাছাই হবে। আগামী ১ জুন হবে এবারের ড্রাফট। ড্রাফটে অংশ নিতে ইতোমধ্যে ২১ দেশের ৬৫০ জনের বেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন।

ড্রাফটে ৪৮ জন বাংলাদেশি ক্রিকেটারও নাম লিখিয়েছেন। তবে এখনো তাদের নাম প্রকাশ করেনি শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

নিবন্ধিত ক্রিকেটারের সংখ্যায় সবার ওপরে আছে পাকিস্তান। দেশটি থেকে ১০২ জন ক্রিকেটার ড্রাফটের জন্য আবেদন করেছেন। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের ৭৫ জন, দক্ষিণ আফ্রিকার ৬৬ জন, নিউজিল্যান্ডের ৪১ জন, অস্ট্রেলিয়ার ২৪ জন, ইংল্যান্ডের ১৫ জন এবং ভারতের ১২ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন।

শুধু পূর্ণ সদস্য দেশই নয়, সহযোগী সদস্য দেশ থেকেও উল্লেখযোগ্য অংশগ্রহণ আছে। সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের ক্রিকেটাররাও ড্রাফটে নাম দিয়েছেন। প্রাথমিক নিবন্ধনের পর যাচাই-বাছাই শেষে ৩১০ জন ক্রিকেটারকে চূড়ান্ত ড্রাফট তালিকায় রাখা হবে।

আগামী ১৭ জুলাই মাঠে গড়াবে এবারের আসর। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন জাফনা এবং রানার্সআপ গল মুখোমুখি হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ৮ আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল। আর বৃষ্টিসহ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কথা বিবেচনায় রেখে ৯ আগস্ট রিজার্ভ ডে রাখা হয়েছে। 

ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬