বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করবেন না হাইকোর্ট

১৭ মে ২০২৬, ০৬:৪৭ PM , আপডেট: ১৭ মে ২০২৬, ০৬:৪৭ PM
বিসিবি ও হাইকোর্ট

বিসিবি ও হাইকোর্ট © সংগৃহীত

আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন স্থগিত চেয়ে দায়ের করা রিট আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আদালত স্পষ্ট বলেছেন, ‘আমরা বিসিবি নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করব না।’ ফলে নির্ধারিত সময়ে বহুল আলোচিত এই নির্বাচন আয়োজনে আর কোনো আইনি বাধা থাকছে না।

রবিবার (১৭ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে জ্যেষ্ঠ আইনজীবী মহসীন রশিদ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস এবং বিসিবির পক্ষে ব্যারিস্টার মাহিন এম রহমান শুনানি করেন।

শুনানি শেষে মাহিন এম রহমান সাংবাদিকদের বলেন, ‘আদালত স্পষ্ট করে বলেছেন, আমরা বিসিবি নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করব না।’

এর আগে বিসিবির নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি।

অন্যদিকে, গত ১৬ মে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির ১১ সদস্যের বর্তমান অ্যাডহক কমিটি বাতিল চেয়ে পৃথক আরেকটি রিট দায়ের করা হয়। সাবেক ক্রিকেটার ও বিসিবির কয়েকজন কর্মকর্তাসহ মোট ১২ জন যৌথভাবে এ আবেদন করেন। আবেদনকারীদের মধ্যে সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ এবং খালেদ মাসুদ পাইলটের মতো বেশ কয়েকজন পরিচিত মুখ রয়েছেন।

ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬