বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকায় মাহমুদউল্লাহ

১৭ মে ২০২৬, ০৫:৪০ PM
মাহমুদউল্লাহ রিয়াদ

মাহমুদউল্লাহ রিয়াদ © সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনো নিয়মিত ঘরোয়া ক্রিকেটে খেলছেন মাহমুদউল্লাহ রিয়াদ। চলমান ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন তিনি। এর মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের কাউন্সিলর হয়েছেন সাবেক এই অধিনায়ক। সাবেক অধিনায়ক ক্যাটাগরিতে মাহমুদউল্লাহকে কাউন্সিলর হিসেবে মনোনীত করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

সভাপতির ক্ষমতাবলে সাবেক অধিনায়ক ক্যাটাগরিতে পাঁচজনকে কাউন্সিলর করা হয়েছে। মাহমুদউল্লাহ ছাড়াও এই তালিকায় শফিকুল হক হীরা, গাজী আশরাফ হোসেন লিপু, খালেদ মাহমুদ সুজন এবং হাবিবুল বাশার সুমন রয়েছেন। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতি থেকে শাহরিয়ার হোসেন বিদ্যুৎ কাউন্সিলর হয়েছেন।

সাবেক খেলোয়াড় ক্যাটাগরিতে বিসিবি ১০ জন কাউন্সিলরের নাম ঘোষণা করেছে। এই তালিকায় আছেন নাজিম উদ্দীন, নাফিস ইকবাল, তালহা জুবায়ের, নাইম ইসলাম, সৈয়দ রাসেল, নাদিফ চৌধুরি, নাজমুল হোসেন, ডলার মাহমুদ, মাজহার উদ্দিন এবং শামসুর রহমান শুভ।

এদিকে দেশের ৮ বিভাগের মধ্যে ৭ বিভাগের খসড়া ভোটার তালিকাও প্রকাশ করেছে বিসিবি। ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে সাঈদ বিন জামান কাউন্সিলর হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম থেকে সহিদুর রহমান, রাজশাহী থেকে সৈয়দ আমিনুল হক দেওয়ান, রংপুর থেকে মোহাম্মদ সামসুজ্জামান সামু, খুলনা থেকে চৌধুরী শফিকুল ইসলাম, বরিশাল থেকে মিজানুর রহমান এবং সিলেট থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী কাউন্সিলর হয়েছেন। তবে এখনো ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কোনো নাম প্রকাশ করা হয়নি।

বর্তমান বিসিবি সভাপতি তামিম ওল্ড ডিওএইচএস ক্লাবের প্রতিনিধি হিসেবে কাউন্সিলর হয়েছেন। এ ছাড়া আবাহনী থেকে ফাহিম সিনহা, মোহামেডান থেকে মাসুদুজ্জামান, ইন্দিরা রোড ক্রীড়াচক্র থেকে রফিকুল ইসলাম বাবু, লিজেন্ডস অব রূপগঞ্জ থেকে লুৎফর রহমান, প্রাইম ব্যাংক থেকে তানজিল চৌধুরি, আজাদ স্পোর্টিং ক্লাব থেকে মির্জা ইয়াসির আব্বাস, ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব থেকে শাহনিয়ান তানিম এবং ফেয়ার ফাইটার্স থেকে সাঈদ ইব্রাহিম আহমেদ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের জন্য কাউন্সিলরদের নাম জমা দেওয়ার শেষ দিন ছিল ১৬ মে। সবমিলিয়ে ১৮৪ জন কাউন্সিলের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ক্যাটাগরি-১ থেকে ৬৬ জন, ক্যাটগরি-২ থেকে ৭৬ জন এবং ক্যাটাগরি-৩ থেকে ৪২ জন। আগামী ১৮ মে তালিকার ওপর আপত্তি গ্রহণ ও ১৯ মে আপত্তির ওপর শুনানি হবে। শুনানি শেষে সেদিন বিকেল পাঁচটায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। পরে ৭ জুন হবে বিসিবি নির্বাচন।

কাশিমপুর কারাগার থেকে আসামি পলায়ন, ৭ কর্মকর্তা-কর্মচারী বরখ…
  • ১৮ জুলাই ২০২৬
২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
  • ১৮ জুলাই ২০২৬
ফাইনালে আর্জেন্টিনা-স্পেনের কোন জার্সি পরবে, জানাল ফিফা
  • ১৮ জুলাই ২০২৬
সংস্কারের এক মাসেই ভাঙল ৩৮ লাখ টাকার সড়ক, ক্ষুব্ধ এলাকাবাসী
  • ১৮ জুলাই ২০২৬
শেখ হাসিনার দেশে ফেরা : ‘ঘোষণা’ কম, ‘জল মাপা’ই বেশি?
  • ১৮ জুলাই ২০২৬
ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence