বিসিবি নির্বাচনে কাউন্সিলর হননি অনেক হেভিওয়েট প্রার্থী, আছেন কারা?

১৭ মে ২০২৬, ০১:২৮ PM , আপডেট: ১৭ মে ২০২৬, ০১:২৮ PM
বিসিবি লোগো

বিসিবি লোগো © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে। শনিবার (১৬ মে) প্রকাশিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে নির্বাচন।

এদিকে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মোট ১৯২ জন কাউন্সিলরের মধ্যে ১৮৪টি কাউন্সিলরশিপ জমা পড়েছে। অর্থাৎ ৮টি কাউন্সিলরশিপ জমা পড়েনি। এর মধ্যে কুমিল্লা, মুন্সিগঞ্জ, হবিগঞ্জ, কুড়িগ্রাম ও নীলফামারী জেলা ক্রীড়া সংস্থা থেকে কোনো কাউন্সিলরশিপ জমা হয়নি। পাশাপাশি, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এবং বাংলাদেশ আনসার ও ভিডিপিও কাউন্সিলর পাঠায়নি।

অন্যদিকে, ঢাকার ক্লাব ক্যাটাগরিতে সম্ভাব্য কয়েকজন আলোচিত প্রার্থীর নাম কাউন্সিলর তালিকায় দেখা যায়নি। গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত ফারুক আহমেদ, ইফতেখার রহমান মিঠু, মাহবুব আনাম, ইসতিয়াক সাদেক ও লোকমান হোসেন কাউন্সিলরশিপ জমা দেননি।

এবার সিলেট বিভাগ থেকে কাইয়ুম চৌধুরী কাউন্সিলর হয়েছেন। এ ছাড়া বরিশাল বিভাগ থেকে মিজানুর রহমান, খুলনা বিভাগ থেকে শফিকুল আলম তুহিন, যশোর জেলা থেকে শান্তনু ইসলাম সুমিত এবং জামালপুর জেলা থেকে রেদোয়ান ফুয়াদ কাউন্সিলর হয়েছেন।

এদিকে ক্লাব ক্যাটাগরিতে বিসিবির বর্তমান পরিচালক ফাহিম সিনহা আবাহনী লিমিটেডের কাউন্সিলর হয়েছেন । অন্যদিকে, ব্রাদার্স ইউনিয়ন থেকে ইশরাক হোসেন কাউন্সিলর মনোনীত হয়েছেন এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ওল্ড ডিওএইচএসের কাউন্সিলরশিপ পেয়েছেন। এ ছাড়া ইন্দিরা রোড ক্রীড়া চক্র থেকে রফিকুল ইসলাম বাবু ও প্রাইম ব্যাংকের প্রতিনিধি হিসেবে তানজিল চৌধুরী কাউন্সিলর হয়েছেন।

অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সিরাজউদ্দিন আলমগীর কাউন্সিলরশিপ জমা দিয়েছেন। সাবেক অধিনায়ক ক্যাটাগরিতে হাবিবুল বাশার সুমন ও খালেদ মাহমুদ সুজন কাউন্সিলর হয়েছেন। এ ছাড়া সাবেক ক্রিকেটারদের মধ্যে তালহা জুবায়ের, সৈয়দ রাসেল, নাজমুল ইসলাম, নাফিস ইকবাল ও নাঈম ইসলাম কাউন্সিলরশিপ পেয়েছেন।

প্রতিবারের ন্যায় এবারও ৩ ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা-বিভাগ ক্যাটাগরি থেকে ১০ জন। ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ১২ জন। এ ছাড়া সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ১ জন।

ঢাকার বিভিন্ন ক্লাব থেকে: আবাহনী– ফাহিম সিনহা, মোহামেডান– মাসুদুজ্জামান, লিজেন্ডস অব রূপগঞ্জ– লুৎফর রহমান বাদল, প্রাইম ব্যাংক– তানজিল চৌধুরী, বসুন্ধরা স্ট্রাইকার্স– তাসবির উল ইসলাম, ব্রাদার্স ইউনিয়ন– ইসরাক হোসেন, পারটেক্স স্পোর্টিং ক্লাব ক্রিকেট ক্লাব– আজিজ আল কায়সার, সিটি ক্লাব– মইনুল হক মইন। 

উত্তরা ক্রিকেট ক্লাব– ফায়াজুর রহমান মিতু, ধানমন্ডি স্পোর্টস ক্লাব– ইয়াসির ফয়সাল আশিক, ওল্ড ডিওএইচএস– তামিম ইকবাল। কাকরাইল বয়েজ ক্লাব– সালাউদ্দিন চৌধুরী, ট্রাই স্টেট ক্রিকেটার্স– আমজাদ হোসেন, আজাদ স্পোর্টিং ক্লাব– মির্জা ইয়াসির আব্বাস, এক্সিউম ক্রিকেটার্স ক্রিকেট ক্লাব– ইসরাফিল খসরু, ইন্দিরা রোড ক্রীড়া চক্র– রফিকুল ইসলাম বাবু, ঢাকা মেরিনার্স ইয়াংস ক্লাব– শানিয়ান তানিম, ফায়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব– সাঈদ ইব্রাহিম আহমেদ, প্রগতি সেবা সংঘ– সাব্বির আহমেদ।

সাবেক খেলোয়াড় ক্যাটাগরি ‘সি’ থেকে: নাঈম ইসলাম, সৈয়দ রাসেল, নাদিফ চৌধুরি, নাজমুল হোসেন, ডলার মাহমুদ, মাজহার উদ্দিন, শামসুর রহমান, নাজিম উদ্দিন, নাফিস ইকবাল খান, তালহা জুবায়ের।

সাবেক অধিনায়কদের মধ্যে: শফিকুল হক, গাজী আশরাফ হোসেন, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার, মাহমুদউল্লাহ রিয়াদ।

বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে: ঢাকা বিশ্ববিদ্যালয়– শাহাদাত হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়– দেবব্রত পাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়– সিরাজউদ্দিন আলমগীর, রাজশাহী বিশ্ববিদ্যালয়– জাহিদ হোসেন,

জাতীয় ক্রীড়া পরিষদ থেকে: কবির খান, রুহুল আমিন, সরফরাজ আহমেদ, সালাউদ্দিন হায়দার, জাহিদ পারভেজ চৌধুরী।

জেলা-বিভাগ থেকে: ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা– সাইদ বিন জামান, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা– শহিদুর রহমান, রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা– আমিনুল হক দেওয়ান, রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থা– শামসুজ্জামান সামু, খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা– শফিকুল ইসলাম, বরিশাল বিভাগীয় সংস্থা– মিজানুর রহমান, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা– কাইয়ুম চৌধুরী।

ঢাকা কলেজে আর্জেন্টাইন সমর্থকদের গরু ভোজ কাল
  • ১৮ জুলাই ২০২৬
দুপুরে চুরির দায়ে ১০০ রাকাত নামাজ পড়াল গ্রামবাসী, রাতে মাদক…
  • ১৮ জুলাই ২০২৬
ইতোমধ্যেই নিশ্চিত ৫৪৬ কোটি টাকা, ফাইনাল জিতলে কত পাবেন মেস…
  • ১৮ জুলাই ২০২৬
গণপরিবহনে যুক্ত হবে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস
  • ১৮ জুলাই ২০২৬
ফাইনালের আগে বড় দুঃসংবাদ দিলেন মার্তিনেজ
  • ১৮ জুলাই ২০২৬
বরগুনায় ইসমাইল শাহ’র মাজারে ফের অগ্নিসংযোগের অভিযোগ
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence