পাকিস্তানকে এভাবে হারানোয় ‘বিশেষত্ব’ দেখছেন প্রধান নির্বাচক

১৩ মে ২০২৬, ০৩:৫৩ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে পরাজয়ের তিক্ত স্বাদ দিয়েছে বাংলাদেশ। হোম অব ক্রিকেটে ভয়ডরহীন ক্রিকেট খেলেই দ্য গ্রিন ম্যানদের হারায় স্বাগতিকরা। এই টেস্টে পাঁচদিন জুড়েই ধারাবাহিক পারফরম্যান্স দেখায় টাইগাররা। 

তবে পাকিস্তানকে কেবল হারানোতেই প্রাপ্তির শেষ হচ্ছে না, এর চেয়েও বড় প্রাপ্তি লাল বলের ক্রিকেটে স্পষ্ট উন্নতি। অতীতে সবশেষ কবে নাজমুল হোসেন শান্তর দল এমন ধারাবাহিক পারফরম্যান্স করেছে, সেটা খুঁজতেও টাইম মেশিনে পরখ করতে হবে লাল-সবুজের ভক্ত-সমর্থকদের। 

টাইগারদের এমন জয় প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের কাছেও বিশেষ। তার দাবি, শেষ সেশনে এমন আধিপত্য দেখানো বিশেষ। 

সুমনের ভাষ্যমতে, ‘এখন পর্যন্ত যে কয়টা টেস্ট ম্যাচ জিতেছি তার মধ্যে এটা একটু স্পেশাল। শেষ সেশন এভাবে ডমিনেট করে জেতাটা কিন্তু সহজ ছিল না। তো সেই হিসেবে দারুণ জয় বলব।’

ঢাকা টেস্টে নাহিদ রানার বোলিং নিয়ে চারদিকে আলোচনা হচ্ছে। কিন্তু রানার এমন পারফরম্যান্স প্রধান নির্বাচকের কাছে প্রত্যাশিতই। তবে প্রায় দেড় বছর পর ক্রিকেটের রাজকীয় ফরম্যাটে ফেরা তাসকিনের আহমেদের বোলিং দারুণ বলছেন তিনি। সুমনের মতে, ‘তাসকিন কিন্তু দারুণ বোলিং করেছে দুই ইনিংসেই। যে কারণে রানার পাশাপাশি তাসকিনের প্রশংসাও করতে হবে।’

উল্লেখ্য, ঢাকা টেস্টে পাকিস্তানকে হারানোর পরও বিশ্রামের সময় পাচ্ছে না বাংলাদেশ দল। আগামী শনিবার (১৬ মে) সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দল দুটি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।

২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬
সকালে ছিল ৩১৫০, বিকেলে হলো ৪৫৭০ টাকা: ফরম পূরণের ফি নিয়ে কা…
  • ০৭ অক্টোবর ২০২৬
১২ দিনের ব্যবধানে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার থানাটিতে
  • ০৭ অক্টোবর ২০২৬
আইএলটি-টোয়েন্টির সূচি প্রকাশ
  • ০৭ অক্টোবর ২০২৬