অলআউট পাকিস্তান, লিড পেল বাংলাদেশ

১৭ মে ২০২৬, ০৩:৩৩ PM , আপডেট: ১৭ মে ২০২৬, ০৪:১৭ PM
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ © সংগৃহীত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বেশির ভাগ সময়ই বাংলাদেশের হাতে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল। মাঝে বাবর আজম কিছুটা প্রতিরোধ গড়লেও স্বাগতিকদের বোলিং আক্রমণের সামনে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি পাকিস্তান। তবে ইনিংসের শেষ দিকে নয় নম্বরে নেমে সাজিদ খান ২৮ বলে ৩৮ রানের ঝোড়ো ক্যামিও খেলায় ব্যবধান কিছুটা কমে আসে। শেষ পর্যন্ত  ২৩২ রানে গুটিয়ে যায় দ্য গ্রিন ম্যানরা, ফলে প্রথম ইনিংসে ৪৬ রানের গুরুত্বপূর্ণ লিড পায় টাইগাররা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিন শেষে প্রথম ইনিংসে বিনা উইকেটে ২১ রান তুলেছিল পাকিস্তান। 

দ্বিতীয় দিনে বাবর আজমের হাফ-সেঞ্চুরির সঙ্গে লোয়ার-অর্ডারে সাজিদ খানের দায়িত্বশীল ইনিংসে ২৩২ রান তুলে অলআউট হয় পাকিস্তান। ১০ চারে দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন বাবর। পঞ্চম উইকেটে সালমান আঘার সাথে ৬৩ রানের জুটি গড়েন বাবার। সালমান করেন ২১ রান।  

১৮৪ রানে অষ্টম উইকেট পতনের পরও পাকিস্তানকে ২ শ'র নিচে গুটিয়ে যাবার হাত থেকে রক্ষা করেন সাজিদ। খুররাম শাহজাদ ও মোহাম্মদ আব্বাসের সাথে শেষ দুই উইকেটে ৪৮ রানের জুটি গড়েন সাজিদ। ২টি চার ও ৪টি ছক্কায় ৩৮ রান করেন সাজিদ।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন তাইজুল ইসলাম ও নাহিদ রানা। দুটি করে তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ।

ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬