‘আমাকে কেউ বাউন্স মারলে, তাকে ছেড়ে কথা বলবো না’

১৭ মে ২০২৬, ০৭:৩৫ PM
নাহিদ রানা

নাহিদ রানা © সংগৃহীত

গত দুই বছর ধরেই জাতীয় দলের হয়ে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন নাহিদ রানা। বিশেষ করে লাল বলের ক্রিকেটে নিজের গতি ও ধারাবাহিকতায় আলাদা করে নজর কাড়ছেন এই তরুণ পেসার। পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজেও বল হাতে দুর্দান্ত ছন্দে আছেন।

ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছিলেন। এবার সিলেট টেস্টের প্রথম ইনিংসেও তুলে নেন গুরুত্বপূর্ণ ৩ উইকেট। এমন ধারাবাহিক পারফরম্যান্সের পর ক্রিকেটাঙ্গনজুড়ে প্রশংসায় ভাসছেন এই টাইগার পেসার।

এ নিয়ে রবিবার (১৭ মে) সংবাদ সম্মেলনে রানা বলেন, 'চারপাশে আমাকে নিয়ে কে কী বললো দেখি না। টিম যা চায়, তার কতটুকু আমি দিতে পারি সেটাই লক্ষ্য থাকে।'

বাবর আজমকে আউট করা নিয়েও কথা বলেন রানা। একইসঙ্গে নিজের বাউন্সার নিয়েও হুঁশিয়ারি দেন। তার ভাষ্যমতে, 'বাবর আজমকে আউট করার বলটা ইচ্ছে করেই স্লোলোর দিয়েছিলাম। আমাকে কেউ বাউন্স মারলে সে যে বোলারই হোক না কেন আমি তাকে ছেড়ে কথা বলবো না।'

দুই সতীর্থ তাসকিন ও শরিফুলকে নিয়ে রানা বলেন, 'শুরুতে তাসকিন (ভাই) আর শরিফুল (ভাই) বেশ ভালো বোলিং করেছে। তাসকিন (ভাই) আমাকে সবসময় ছোট ভাইয়ের মত স্নেহ করে। আমাকে সবসময় পরামর্শ দেন।'

ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬