অনন্য রেকর্ড স্পর্শ করলেন মুস্তাফিজ, নাহিদ রানা

২৪ এপ্রিল ২০২৬, ০৮:২৪ AM , আপডেট: ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২৫ AM
মুস্তাফিজ ও নাহিদ রানা

মুস্তাফিজ ও নাহিদ রানা © সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে টানা দুই জয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। বৃহস্পতিবার চট্টগ্রামে সিরিজের শেষ ও অঘোষিত ফাইনালে কিউইদের ৫৫ রানে হারিয়েছে টাইগাররা। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২৬৫ রান সংগ্রহ করলে জবাবে ২১০ রানেই থমকে যায় নিউজিল্যান্ড। ব্যাটে-বলে দাপট দেখিয়ে মাঠ ছাড়ার দিনে বাংলাদেশের এই জয়ে বড় ভূমিকা রেখেছেন অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান ও তরুণ নাহিদ রানা।

বল হাতে লড়াকু পারফরম্যান্সে ওয়ানডে ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো পাঁচ উইকেট বা ফাইফারের দেখা পেয়েছেন মুস্তাফিজুর রহমান। এই কীর্তিতে তিনি বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি বাঁহাতি পেসারদের কাতারে নিজের নাম লিখিয়েছেন। বাঁহাতি বোলারদের মধ্যে ওয়ানডেতে সর্বোচ্চ ফাইফারের রেকর্ডে পাকিস্তানের ওয়াসিম আকরাম এবং নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টকে ছুঁয়ে ফেলেছেন কাটার মাস্টার। এই রেকর্ডে পৌঁছাতে বোল্টের ১১৪ ও মুস্তাফিজের ১১৮ ম্যাচ লাগলেও ওয়াসিম আকরামের লেগেছিল ৩৫১ ম্যাচ। বর্তমানে ৯টি ফাইফার নিয়ে শীর্ষে থাকা মিচেল স্টার্কের পরেই এখন অবস্থান করছেন মুস্তাফিজ।

অন্যদিকে বল হাতে ধারাবাহিকতা বজায় রেখে অনন্য এক উচ্চতায় পৌঁছেছেন তরুণ পেসার নাহিদ রানা। সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫ উইকেট নিয়ে ধসিয়ে দেওয়ার পর শেষ ম্যাচেও ৩৭ রানে ২ উইকেট শিকার করেন তিনি। তিন ম্যাচে মোট ৮ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কার জেতেন এই ডানহাতি পেসার। বাংলাদেশের পেসারদের মধ্যে মাশরাফি বিন মুর্তজার পর দ্বিতীয় বোলার হিসেবে দুইবার সিরিজসেরা হওয়ার রেকর্ড গড়লেন নাহিদ। তবে মাশরাফি টানা দুই সিরিজে এই অর্জন না পেলেও নাহিদ রানা টানা দুই সিরিজেই সেরা খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেছেন।

বোলারদের দাপটের আগে ব্যাট হাতে বাংলাদেশকে পথ দেখিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। শুরুতে ৩২ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়া দলকে টেনে তোলেন তারা। চতুর্থ উইকেটে ১৬০ বলে ১৭৮ রানের অনবদ্য জুটি গড়ে বড় সংগ্রহের ভিত গড়ে দেন শান্ত ও লিটন। লিটন দাস তার ওয়ানডে ক্যারিয়ারের ১০১তম ম্যাচে ১৩তম ফিফটি তুলে নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বোলার ও ব্যাটারদের সম্মিলিত প্রচেষ্টায় শেষ পর্যন্ত সিরিজ জয়ের উল্লাসে মাতে বাংলাদেশ।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬