২০০ টাকায় বাংলাদেশের ম্যাচ, টিকিট কাটবেন যেভাবে

২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ PM
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ © বিসিবি

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডে আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিরিজ নির্ধারণী ওই ম্যাচের টিকিটের মূল্য মঙ্গলবার (২১ এপ্রিল) প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির জানিয়েছে, টিকিটের সর্বনিম্ন মূল্য ২’শ টাকা এবং সর্বোচ্চ আড়াই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডের টিকিট অনলাইনে পাওয়া যাবে। নির্ধারিত ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।

পূর্ব গ্যালারির টিকিটের দাম সর্বনিম্ন ২’শ টাকা নির্ধারণ করা হয়েছে। পশ্চিম গ্যালারির টিকিট ৩০০ টাকা এবং শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও শহীদ শ্রাবণ স্ট্যান্ডের টিকিট ৬’শ টাকা করে নির্ধারণ করা হয়েছে।

গ্র্যান্ড স্ট্যান্ডের পূর্ব ও পশ্চিম অংশের টিকিটের দাম ২ হাজার ৫০০ টাকা করে ধরা হয়েছে। স্টেডিয়ামের ছাদে অবস্থিত পূর্ব ও পশ্চিম প্যাভিলিয়ন এন্ডের টিকিটের দামও ২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই চারটি জায়গার টিকিটের দামই সবচেয়ে বেশি।

এর আগে, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ২৬ রানে জিতে সিরিজ শুরু করে নিউজিল্যান্ড। একই ভেন্যুতে সোমবার দ্বিতীয় ওয়ানডে ৬ উইকেটে জিতে সিরিজে ১-১ সমতা ফেরায় বাংলাদেশ।

ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ২ মে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ঢাকার মিরপুরে অনুষ্ঠিত হবে।

তামিম-মুশফিকের চোট নিয়ে যা বললেন অধিনায়ক শান্ত
  • ২১ আগস্ট ২০২৬
বিদ্যুৎ সক্ষমতা আছে, তবু কেন সংকট কাটছে না বাংলাদেশে?
  • ২১ আগস্ট ২০২৬
মাজার থেকে বঙ্গভবন- যে ইতিহাস কয়েক শতকের
  • ২১ আগস্ট ২০২৬
প্রথম টেস্ট হারের পর দলে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া, দেখুন এক…
  • ২১ আগস্ট ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
  • ২১ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিমান বাহিনীতে ৩৪ পদে বিশাল নিয়োগ
  • ২১ আগস্ট ২০২৬