শেষ মুহূর্তে একাদশে ফেরার ‘গল্প’ জানালেন শরিফুল

১৯ এপ্রিল ২০২৬, ০৩:০২ PM
শরিফুল ইসলাম

শরিফুল ইসলাম © সংগৃহীত

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৬ রানে হারের হতাশা কাটিয়ে ওঠার আগেই এবার দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। রবিবার (১৯ এপ্রিল) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন শরিফুল ইসলাম। সেখানে প্রথম ম্যাচে হঠাৎ করেই একাদশে সুযোগ পাওয়া নিয়ে নিজের অনুভূতির কথা ব্যক্ত করেন তিনি।

মোস্তাফিজুর রহমানের ইনজুরির পরের সেই মুহূর্তের অভিজ্ঞতার কথা জানিয়ে শরিফুল বলেন, “ওয়ার্মআপের সময়ই জানলাম আমি খেলব। টসের এক-দুই সেকেন্ড আগে আমাকে বলা হয়। তখন ড্রেসিংরুমে গিয়ে প্রস্তুতি নিই। রিশাদও বলছিল, ‘হয়তো এটা তোমার রিজিক।’ আমিও সেভাবেই নিয়েছি। আমরা যারা স্কোয়াডে আছি, সবাই রেডি থাকি। কোচিং স্টাফ যাকে সুযোগ দেবে, সে খেলবে। এটা আমাদের হাতে নেই।”

ম্যাচের আগে খুব অল্প সময় পেলেও দ্রুত নিজেকে প্রস্তুত করে ফেলেন শরিফুল। এ নিয়ে তার মন্তব্য, ‘আমি রান-আপ নিয়েছি, ওয়ার্মআপ বল করেছি, তারপর খেলতে নেমেছি। আলহামদুলিল্লাহ, যেটুকু করার চেষ্টা করেছি। আমরা যেমনটা আশা করেছিলাম, উইকেট একটু ভিন্ন ছিল। তবে যেরকমই হোক, আমাদের মানিয়ে নিতে হবে।’

প্রথম ওয়ানডেতে হতাশাজনক হারের পরও ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস তার। শরিফুলের দাবি, ‘আমরা যদি আরেকটু ভালো বোলিং করতাম, ব্যাটারদের জন্য সহজ হতো। তবে আমরা সবাই একে অন্যকে সাপোর্ট করি। ইনশাআল্লাহ, পরের ম্যাচে ভালোভাবে ঘুরে দাঁড়াব।’

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬