তিনবারের সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার

২৭ মার্চ ২০২৬, ১১:০২ AM
শরিফুল ইসলাম জিন্নাহ

শরিফুল ইসলাম জিন্নাহ © সংগৃহীত

বগুড়া জেলা জাতীয় পার্টির সভাপতি ও বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৭ মার্চ) ভোর পৌনে ৪টার দিকে রাজধানীর রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বগুড়া জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি হিসেবে শরিফুল ইসলাম জিন্নাহ পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর রমনা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, জাতীয় পার্টির এই কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে বগুড়ার শিবগঞ্জ থানায় দায়ের করা একটি হত্যা মামলা ও বিস্ফোরক দ্রব্য আইনসহ বর্তমানে মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, তার বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় গুরুতর অভিযোগ রয়েছে।

অভিযান প্রসঙ্গে ডিবি ওসি ইকবাল বাহার বলেন, ‘শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক মামলাসহ বেশ কয়েকটি সুনির্দিষ্ট মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।’

এমআইএসটির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ
  • ২০ আগস্ট ২০২৬
নতুন টুর্নামেন্টের উদ্যোগ বিসিবির, সূচি ঘোষণা
  • ২০ আগস্ট ২০২৬
মুখ চেপে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত যুবক গ্রেপ্ত…
  • ২০ আগস্ট ২০২৬
মনপুরায় জেলের জালে ২ কেজির ইলিশ, ৯ হাজারে বিক্রি
  • ২০ আগস্ট ২০২৬
নগদ লিমিটেডে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বহিরাগতদের বিরুদ্ধে ঢাবির নারী শিক্ষার্থী হেনস্তা…
  • ২০ আগস্ট ২০২৬