নোয়াখালীতে ইয়াবা দিয়ে ২ ভাইকে ফাঁসানোর চেষ্টা, প্রধান আসামি গ্রেপ্তার 

২৫ মার্চ ২০২৬, ১১:৫৯ AM
আনোয়ার হোসেন হেলাল

আনোয়ার হোসেন হেলাল © সংগৃহীত

নোয়াখালী সদর উপজেলায় অপহরণের পর দুই সহোদর ভাইকে ইয়াবা বড়ি দিয়ে মাদক মামলায় ফাঁসানো চেষ্টার ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিনোদপুর ইউনিয়নের লালপুর মোড় থেকে তাকে গ্রেপ্তার করে সুধারাম মডেল থানার পুলিশ।

গ্রেপ্তার আনোয়ার হোসেন হেলাল (৩৫) উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড লালপুর ফরেস্টার সাহেবের বাড়ির মৃত ইসমাইল হোসেনের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা ও সোনাপুর পুলিশ ফাঁড়ি থানার ইনচার্জ এসআই মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অপহরণের ঘটনায় জড়িত এজাহারভুক্ত প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে গ্রেপ্তার আসামিকে বিচারিক আদালতে প্রেরণ করা হবে।

এর আগে গত সোমবার (১৬ মার্চ) জেলা শহর মা'ইজদীর ইউরো শপিং কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে অ্যাম্বুলেন্সযোগে গত ২৬ ফেব্রুয়ারি দুপুরে সুধারাম থানাধীন পূর্ব বদরীপুর ডিএসপি জামে মসজিদের সামনে থেকে ইমদাদুল হক ইমন ও এহসানুল হক দিহান নামের দুই ভাইকে অপহরণ করা হয়। পরে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে তাদের কাছে ইয়াবা ট্যাবলেট রেখে মাদক ব্যবসার সঙ্গে জড়িত দেখিয়ে পুলিশে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ পরিবারের।

বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী পরিবার জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ সোনাপুর কাঠপট্টি এলাকা থেকে তাদের উদ্ধার করে সুধারাম মডেল থানা পুলিশ। পরে অপহরণের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে মাদক ব্যবসার কোনো সংশ্লিষ্টতা না পেয়ে পুলিশ পরিবারের কাছে দুই ভাইকে হস্তান্তর করে। 

এদিকে এ ঘটনায় জড়িত অপরাপর আসামী মো. আবদুল্যাহ প্রকাশ রোমান, মো. সুনাম (৩৫), মোঃ শাওন ড্রাইভার (৩০), মো. সাদ্দাম হোসেন (১৮) ও মো. মেহেদীসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকেও দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। 

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9