লক্ষ্মীপুরে গুলিবিদ্ধের ঘটনায় গ্রেপ্তার ৮

২৬ মার্চ ২০২৬, ০৫:১৮ PM
গ্রেপ্তার ব্যক্তিরা

গ্রেপ্তার ব্যক্তিরা © সংগৃহীত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে দুই পথচারীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গোয়েন্দা পুলিশ ৮ জনকে গ্রেপ্তার করেছে। বিএনপির দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত এ ঘটনায় জেলা এলাকায় উত্তেজনা তৈরি হলেও এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মেহেরাজ হোসেন ইমন (২৪), মোহাম্মদ সাকিব (২২), হৃদয় হোসেন (১৯), আরিফ হোসেন (১৮), আয়ান হোসেন মিলন (২৬), সাজ্জাদ হোসেন রিফাত (২৬), আবদুর রহমান আকাশ (২৩) ও দিদারুল ইসলাম মেহরাজ (২৬)।

সদর উপজেলার চন্দ্রগঞ্জে গতকাল বিএনপির দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পথচারী দুজন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ আবদুর রহিম গুরুতর অসুস্থ হলে ঢাকা মেডিকেলে স্থানান্তরিত করা হয়। এ ঘটনার জেরে পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, আটক ব্যক্তিদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। বিজ্ঞ আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬