১/১১-এর অন্যতম কুশীলব সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

২৪ মার্চ ২০২৬, ০৭:১৬ AM
লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী

লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী © সংগৃহীত

রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও এক-এগারোর অন্যতম আলোচিত ব্যক্তিত্ব লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতে ডিবির একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

ডিবি প্রধান শফিকুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল বারিধারা ডিওএইচএস এলাকায় এই অভিযান পরিচালনা করে। ওই এলাকার ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে সাবেক এই সংসদ সদস্যকে হেফাজতে নেওয়া হয়। ডিবির পক্ষ থেকে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। তবে এর মাত্র পাঁচ দিন পরেই তিনি জাতীয় পার্টিতে (জাপা) যোগ দেন এবং দলটির মনোনয়ন ফরম কেনেন। যোগদানের পরদিনই তাকে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য করা হয়েছিল।

প্রসঙ্গত, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭ সালের এক-এগারোর পটপরিবর্তনের সময় সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্বরত ছিলেন এবং ওই সময়ে অন্যতম প্রধান কুশীলব হিসেবে আবির্ভূত হন। পরবর্তীতে তিনি ‘গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি’র সমন্বয়ক নিযুক্ত হন এবং পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। তার নেতৃত্বাধীন এই কমিটির মাধ্যমেই তখন দেশজুড়ে আলোচিত দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়েছিল।

২০০৮ সালে তিনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিযুক্ত হন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার তিন দফায় তার চাকরির মেয়াদ বৃদ্ধি করে। সরকারি চাকুরি থেকে অবসরের পর তিনি ঢাকায় রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্ত হন।

ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীর বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ চে…
  • ৩১ জুলাই ২০২৬
মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে আবেদন কখন করবেন, করণীয় কি …
  • ৩১ জুলাই ২০২৬
‘ফ্যামিলি কার্ডের নিয়োগ পরীক্ষায় একজন জামায়াতের প্রার্থী থা…
  • ৩১ জুলাই ২০২৬
কলাবাগানের হোস্টেলে দরজা ভেঙে নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মর…
  • ৩১ জুলাই ২০২৬
পাটওয়ারীকে ছাড়া যেখানেই যান, এনসিপির পাশে থাকবে বিএনপি: রাশ…
  • ৩১ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্রে মাস্টার্স বা পিএইচডি আবেদনে কী কী ডকুমেন্টস প…
  • ৩১ জুলাই ২০২৬