জোরারগঞ্জে ৩১ টন চোরাই লোহার রড উদ্ধার, গ্রেপ্তার ৩

গ্রেপ্তার তিনজন

গ্রেপ্তার তিনজন © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা-পুলিশের অভিযানে চুরি হওয়া ৩১ টন লোহার রডবোঝাই একটি লরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার ২ নম্বর হিংগুলী ইউনিয়নের দক্ষিণ আজমনগর এলাকায় মহাসড়কের পাশে খান সিটি-সংলগ্ন নিজাম ভাতঘরের সামনে লরি থেকে চোরাই লোহার রড আনলোড করার সময় অভিযান পরিচালনা করেন জোরারগঞ্জ থানা পুলিশ।

এ সময় চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত শেখ ফরহাদ (৪২) ও জাহিদুল ইসলাম (৩৫) নামে দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৭টি বান্ডেলে থাকা প্রায় ৩১ টন লোহার রড উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২৬ লাখ ৩৫ হাজার টাকা। একই সঙ্গে ঘটনাস্থল থেকে একটি লরিও জব্দ করা হয়।

অভিযানে লরির চালক মো. আবুল হাসেম রয়েলকে (৩০) জোরারগঞ্জ ইউনিয়নের বিএসআরএম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক বলেন, ‘আমরা অভিযানে ৩১ টন লোহার রড উদ্ধার করার পাশাপাশি ঘটনায় জড়িত দুজন এবং গাড়ির চালককে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।’

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9