ইউএনও অফিসে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ১

১৫ মার্চ ২০২৬, ১১:১৬ AM
গ্রেপ্তার শরীফ

গ্রেপ্তার শরীফ © সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ইউএনও কার্যালয়ে ঢুকে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেয়ার ঘটনার মামলায় শরীফ (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যার পরে ওই উপজেলা জাদুরানী বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ।

গ্রেপ্তারকৃত শরীফ হরিপুর উপজেলার নন্দগাঁও গ্রামের আবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গত শুক্রবার রাতে মেদনিসাগর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার কাগজ ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীনসহ ৯ জনের নামে মামলা হয়েছে। এছাড়া ওই ঘটনায় আরও ৩০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। এরই লক্ষে পুলিশ গতকাল জাদুরানী বাজারে অভিযান পরিচালনা করে মামলার ৯নাম্বার আসামী শরীফকে গ্রেপ্তার করে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান ওসি।

মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ বলেন, আয়া ও পরিছন্নতা কর্মী পদে আটজন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা শেষে আমরা ইউএনও স্যারের রুমে বসেছিলাম। সেখান থেকে আমাদের সব কাগজপত্র ছিনিয়ে নিয়ে গেছেন৷ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় এসেছি।

হরিপুরের ইউএনও রায়হানুল ইসলাম বলেন, যথাযথ নিয়ম মেনে প্রতিষ্ঠানটির লিখিত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে নিরীক্ষকরা ভাইভা নেওয়া শুরু করেন। পরক্ষণেই আমার রুমে তারা অবস্থান করেন। এমতাবস্থায় বিএনপি সভাপতি ও তার সহযোগীরা আমার রুমে আসেন৷ মব সৃষ্টি করে নিরীক্ষকদের কাছ থেকে সব কাগজপত্র ছিনিয়ে নিয়ে যান।

তবে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীন বলেন, আমরা কোনো কাগজ নিয়ে আসিনি৷ প্রতিষ্ঠানটি আওয়ামী লীগের আর নিয়োগ দেওয়া হচ্ছিল আওয়ামী লীগের লোকদের৷ আমাদের ছেলেরা এসব বলতে গেলে ইউএনও খারাপ আচরণ করেন। ইউএনও জামায়াতের লোক৷ এসব মিথ্যা

এর আগে শুক্রবার এর আগে শুক্রবার বিকালে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার কাগজ ছিনিয়ে নিয়ে কয়েকজন ব্যক্তি। পরে রাতেই থানায় মামলা দায়ের করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর গাড়ি, আহত হয়ে হাসপাতালে অপারেশন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
হার্ট ভাল রাখতে কীভাবে রসুন খাবেন, জানালেন চিকিৎসক
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সিএনজির গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ১কোটি ৩১লাখ টাকার ইয়াবা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১, অন্তত আহত ১৫
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কৃষিজমি দখল করে সিসা কারখানা, বিষাক্ত বর্জ্যে হুমকিতে জনস্ব…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬