নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৪ মার্চ ২০২৬, ১২:৩১ PM
গ্রেপ্তার রফিকুল ইসলাম

গ্রেপ্তার রফিকুল ইসলাম © সংগৃহীত

নওগাঁ সদর থানা পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকে রফিকুল ইসলামকে (৬৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নওগাঁ সদর থানার একটি মামলার ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক রফিকুল ইসলাম নওগাঁ সদর উপজেলার চকপ্রাণ মন্ডলপাড়া গ্রামের চয়েন উদ্দিন মন্ডলের ছেলে ও সাবেক উপজেলা চেয়ারম্যান।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ সদর থানার ২০২৫ সালের ১৯ জুনের জিআর-৩৩২/২৫ মামলায় আদালত থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। এ ছাড়া পুলিশের তথ্যমতে, তিনি তিনটি মামলার এজাহারনামীয় আসামি। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। শুক্রবার সন্ধ্যায় নওগাঁ সদর থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

নওগাঁ সদর থানার পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত ও আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৮তম বিজেএস পরীক্ষায় জজ পদে সুপারিশপ্রাপ্ত খুবির ৬ শিক্ষার্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’গ্রুপের হট্টগোল-হ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
জমজ সন্তান ও স্বামী-সংসার সামলে শারমিন এখন সহকারী জজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
১৮তম বিজেএসে জজ হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬