পথচারীকে মারধর করলেন মডেল মনিকা, গ্রেপ্তারের দাবি

১১ মার্চ ২০২৬, ০৩:০৬ PM , আপডেট: ১১ মার্চ ২০২৬, ০৩:০৮ PM
রাজধানীতে পথচারীকে পেটালেন মডেল মনিকা

রাজধানীতে পথচারীকে পেটালেন মডেল মনিকা © সংগৃহীত

রাজধানীর গুলশান এলাকায় রুশ-বাংলা মডেল ও কনটেন্ট ক্রিয়েটর মনিকা কবির এক পথচারীকে মারধর করছেন এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। এমনকি অনেকেই তাকে গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় মনিকা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ভিডিও ধারণ করছিলেন। এ সময় এক পথচারী তার কাছাকাছি দূরত্ব দিয়ে যাওয়ার সময় তার দিকে তাকান। এতে ক্ষিপ্ত হয়ে মডেল মনিকা ওই ব্যক্তিকে মারধর শুরু করেন। অবাক করা বিষয় হলো, মারধরের পর তাকে হাসিমুখে উড়ন্ত চুমু দিতেও দেখা যায়। ঘটনার পরপরই মনিকা নিজেই সেই ভিডিওটি তার ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করেন।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। নেটিজেনদের অনেকেই এই চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণের সমালোচনা করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। নিছক ভাইরাল হওয়ার উদ্দেশ্যেই মনিকা এই ভিডিওটি আপলোড করেছেন বলে অনেকে অভিযোগ তুলে তাকে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি করছেন।

এদিকে পুরো ঘটনার বিষয়ে গণমাধ্যমের কাছে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মনিকা। তিনি দাবি করেন ওই ব্যক্তি তার খুব কাছে এসে বাজে শব্দ উচ্চারণ করেছেন এবং ইচ্ছাকৃতভাবে তাকে ধাক্কা দেওয়ার পাশাপাশি তার গায়ে আপত্তিকরভাবে হাতও দিয়েছেন। ধাক্কা দিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তি মনিকাকে নিয়ে বাজে মন্তব্যও করেন বলে তার অভিযোগ। তিনি আরও জানান যে, পুরো ঘটনার এই ভিডিওটি তার মা ধারণ করেছিলেন।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি নিয়ে আন্তঃশিক্ষা বোর্ডের জরুরি নির…
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা চেষ্টায় নাহিদ ইসলামের বিবৃতি
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা, যা বলছে সরকার
  • ১৩ অক্টোবর ২০২৬
ব্র্যানারসন অ্যাপারেলে চাকরি, আবেদন শুরু আজ থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬
আ’লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের কোনো সম্ভাবনা দেখি না
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ ১১ জন, সকালে খাবার পৌঁছে দিলেন …
  • ১৩ অক্টোবর ২০২৬