নাহিদ ইসলাম

৫ শর্তে ডিসেম্বরে আওয়ামী লীগ ঠেকানোর ঐক্যে যাবে এনসিপি

২২ নভেম্বর ২০২৬, ০৮:০২ PM
বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম

বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম © সংগৃহীত

জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। একই সাথে শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরসহ মৌলিক ইস্যুগুলোতে যদি বিএনপি সরকার অঙ্গীকারাবদ্ধ হয় তবেই কেবল জাতীয় ঐক্য হতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি।

আজ রবিবার (২২ নভেম্বর) এক সপ্তাহের সফর শেষে যুক্তরাজ‍্য থেকে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফকালে এসব কথা বলেন। এদিন বিকাল ৫টায় তাকে বহন করা বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

নাহিদ ইসলাম বলেন, আমাদের আহ্বান থাকবে যে গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার সঠিকভাবে বিচার তরান্বিত করা এবং এই যে সামনে আমাদের আসন্ন গঙ্গাচুক্তি—সেটি নবায়নসহ দেশের এই গুরুত্বপূর্ণ যে মৌলিক ইস্যুগুলা আছে এবং শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর—এই মৌলিক ইস্যুগুলোতে যদি বিএনপি সরকার অঙ্গীকারাবদ্ধ হ,য় তবেই কেবল জাতীয় ঐক্য হতে পারে।

তিনি বলেন, জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা উচিত। এই পদক্ষেপের মাধ্যমে জনগণ বুঝতে পারবে, রাজনৈতিক দলগুলো কাছে ম্যাসেজ যাবে যে তারা আসলেই জাতীয় ঐকমত্য চাচ্ছে। আর না হলে তারা শুধু ডিসেম্বরে জাতীয় ঐকমত্য চাবে আওয়ামী লীগ ঠেকানোর জন্য, জানুয়ারি মাসে তারা আবার এই একদলীয় কমিটির মতামত অনুযায়ী সংবিধান সংশোধন করে ফেলবে। এই ধরনের কোন জাতীয় ঐক্য প্রক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপি অংশগ্রহণ করবে না।

পতিত ফ‍্যাসিস্টদের মোকাবেলা নিয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা মনে করি শুধু রাজনৈতিক দলগুলোর ঐক্য নয় বরং জনগণের মধ্যে যে ঐক্য, সামাজিক-রাজনৈতিক নানান শক্তির মধ্যে যে ঐক্য জুলাই গণঅভ্যুত্থানে ছিল সেই ঐক্যই কেবল ফ‍্যাসিস্ট শক্তিকে প্রতিরোধ করতে পারবে।

বিমানবন্দরে ব্রিফিংকালে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, আরিফুল ইসলাম আদীবসহ এনসিপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চলতি বছর সব ধরনের নোট-গাইড ছাপা বন্ধের নির্দেশ
  • ২২ নভেম্বর ২০২৬
৫ শর্তে ডিসেম্বরে আওয়ামী লীগ ঠেকানোর ঐক্যে যাবে এনসিপি
  • ২২ নভেম্বর ২০২৬
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ‘অপহরণকারী’ ঘুরছেন প্রকাশ্যে, পালিয়…
  • ২২ নভেম্বর ২০২৬
 ৪০৫  টন রাসায়নিক নিয়ে বাংলাদেশগামী জাহাজ আটক করল ইন্দোনেশি…
  • ২২ নভেম্বর ২০২৬
ইশরাকের মিছিল পার হতে না হতেই ফুটল ককটেল, আহত ৩
  • ২২ নভেম্বর ২০২৬
ইউটিউব-চ্যাটজিপিটি দেখে ইয়াবা তৈরি, যুবক গ্রেফতার 
  • ২২ নভেম্বর ২০২৬